ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জুলকার নায়নকে বদলিপূর্বক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
সরকারি এক আদেশে জানানো হয়, মো. জুলকার নায়নের পরিচিতি নম্বর (১৫৮৮৬)। তিনি বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) হিসেবে দায়িত্ব পালন করছেন। বদলির পর তাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদে পদায়ন করা হয়েছে।
আদেশ অনুযায়ী, আগামী ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে মো. জুলকার নায়নকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তিনি বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত না হলে ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অপরাহ্নে তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (Stand Released) হয়েছেন বলে গণ্য হবেন।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নতুন দায়িত্বে মো. জুলকার নায়ন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।