🏠︎ » জাতীয় » ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সলের মনোনয়ন দাখিল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সলের মনোনয়ন দাখিল

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি বিএনপির মহাসচিব ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন মির্জা ফয়সল আমিন।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা শেষে মির্জা ফয়সল আমিন বলেন, ঠাকুরগাঁওয়ের চলমান উন্নয়নের ধারা ধরে রাখতে ভোটাররা তাকে নির্বাচিত করবেন বলে তিনি আশাবাদী। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি নির্বাচনে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা চান।

জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম জানান, এখন পর্যন্ত জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলোয়ার হোসেন ও বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে। এ পর্যন্ত মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। এরপর ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ