🏠︎ » জাতীয় » জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোস্তাক আহমেদের সাক্ষাৎ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোস্তাক আহমেদের সাক্ষাৎ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের লন্ডন বোরো অব টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোস্তাক আহমেদ।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন উভয় পক্ষ।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস এলাকায় উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি বসবাস করেন। বাংলাদেশের শিক্ষাক্ষেত্রের উন্নয়ন এবং দুই দেশের জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি টাওয়ার হ্যামলেটসের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোস্তাক আহমেদ বাংলাদেশ ও যুক্তরাজ্যের সুসম্পর্কের কথা উল্লেখ করে বলেন, পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান বন্ধন আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদী।

সাক্ষাৎকালে স্পিকার মোস্তাক আহমেদের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের দুইজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ