🏠︎ » খেলাধুলা » ফুটবল » এই রেফারি মাঠে থাকলে হারে না মেসিরা!

এই রেফারি মাঠে থাকলে হারে না মেসিরা!

২০২৬ ফিফা বিশ্বকাপের মেগা সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বুধবার রাতে আটলান্টায় অনুষ্ঠিতব্য এই হাইভোল্টেজ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন মরক্কো বংশোদ্ভূত মার্কিন রেফারি ইসমাইল এলফাত। তার নিয়োগের ঘোষণার পরই ফুটবল বিশ্বে নতুন করে আলোচনায় এসেছে একটি চমকপ্রদ পরিসংখ্যান।

আন্তর্জাতিক ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম ওয়ার্ল্ড সকার টক-এর তথ্য অনুযায়ী, ইসমাইল এলফাত ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করা কোনো ম্যাচেই লিওনেল মেসির দল পরাজিত হয়নি। এখন পর্যন্ত এলফাতের উপস্থিতিতে মেসির দল মোট পাঁচটি ম্যাচ খেলেছে এবং প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে।

এই পাঁচ ম্যাচের মধ্যে সবচেয়ে স্মরণীয় ছিল ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনাল। লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনা যখন বিশ্বচ্যাম্পিয়ন হয়, সেই ঐতিহাসিক ম্যাচে চতুর্থ রেফারির দায়িত্বে ছিলেন ইসমাইল এলফাত।

এরপর ২০২৩ সালে মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর এলফাত দলটির চারটি ম্যাচ পরিচালনা করেন। সেসব ম্যাচেও জয় পায় ইন্টার মায়ামি। এর মধ্যে লিগস কাপের ফাইনালও ছিল, যেখানে টাইব্রেকারে জিতে ক্লাব ইতিহাসের প্রথম শিরোপা ঘরে তোলে মায়ামি।

চলমান ২০২৬ বিশ্বকাপে এটি ইসমাইল এলফাতের চতুর্থ ম্যাচ। এর আগে তিনি জাপান-নেদারল্যান্ডস, স্পেন-উরুগুয়ে এবং শেষ ষোলোর ব্রাজিল-নরওয়ে ম্যাচ পরিচালনা করেছেন। এবার তার বাঁশিতে সেমিফাইনালে মাঠে নামছে আর্জেন্টিনা। তাই ফুটবলপ্রেমীদের প্রশ্ন এলফাতের উপস্থিতিতে কি এবারও অক্ষুণ্ন থাকবে মেসিদের অপরাজিত থাকার রেকর্ড, নাকি সেই ধারায় ইতি টানবে ইংল্যান্ড?

আরও পড়ুন

সর্বশেষ