জাতীয় মঞ্চে দুর্গাপুর মাদ্রাসার শিক্ষার্থীদের সাফল্য

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার অন্যতম সেরা ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া জামিউল উলুম কাচারী মাদ্রাসা। এবার এই মাদ্রাসার শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছেন। বাংলাদেশ হুফফাজুল কুরআন ফাউন্ডেশন, হিফজ শিক্ষা বোর্ড এর ১৬তম জাতীয় বার্ষিক পরীক্ষায় ২০২৬ সনে সারা বাংলাদেশে মেধা তালিকায় জামিউল উলুম কাচারী মাদ্রাসার শিক্ষার্থীরা দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার সহ ২৭ জন মুমতাজ […]

শহীদ জিয়ার স্মরণে নেত্রকোণায় তিলকখালি খালের খনন কাজ শুরু

নেত্রকোণায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক তিলকখালি খালের খনন কাজ শুরু হয়েছে। সোমবার নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এই খনন কাজের উদ্বোধন করেন। নেত্রকোণা সদর উপজেলার মেদনি ইউনিয়নের কৃষ্ণাখালি নামক স্থানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ‘সারাদেশে পুকুর ও খাল উন্নয়ন (২য় সংশোধিত) প্রকল্পের’ আওতায় এই কর্মসূচি আয়োজন করে। […]

কলমাকান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নি:স্ব ব্যবসায়ী, অন্তত ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ভয়াবহ অগ্নিকাণ্ডে নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় জুতার গোডাউন ভস্মীভূত হয়েছে। এতে অন্তত ৬০-৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (৭ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ধান মহাল রোড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, শনিবার রাতে হঠাৎ বিদ্যুৎ আসার পরপরই গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে চারপাশে ছড়িয়ে পড়ে। এতে […]

দুর্গাপুরে সিপিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, বৈষম্যমুক্ত রাষ্ট্রের আহ্বান

নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে কমরেড মণি সিংহ স্মৃতি যাদুঘর প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত যোদ্ধা এবং বিগত দিনে পার্টির আদর্শ সমুন্নত রাখতে গিয়ে আত্মত্যাগকারী […]

দুর্গাপুর সাংবাদিক সমিতির ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা

নেত্রকোণার দুর্গাপুর সাংবাদিক সমিতির তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেছে কলি হাসান নামের অপর সাংবাদিক।বৃহস্পতিবার (৫ মার্চ) নেত্রকোণা দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়। দ্রুত বিচার মামলা সি আর নং-৮(১)/২৬। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক নুসরাত জাহান মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।এই মামলায় অভিযুক্তরা হলেন, সিরাজুল […]

কলমাকান্দায় জমে উঠেছে ১৮১ বছরের ঐতিহ্যবাহী ‘চেংগ্নী মেলা’

নেত্রকোণার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলায় পাহাড়ের কোলঘেঁষা লেংগুরা ইউনিয়নের গোপালবাড়ি চেংগ্নী গ্রামে জমে উঠেছে ১৮১ বছরের ঐতিহ্যবাহী ‘চেংগ্নী মেলা’। হাজং সম্প্রদায়ের দোলপূজাকে কেন্দ্র করে দেড় শতাব্দীরও বেশি সময় ধরে এ মেলার আয়োজন করা হচ্ছে। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, যুগ যুগ ধরে হাজং সম্প্রদায়ের মানুষ এই পূজার আয়োজন করে আসছেন। সময়ের ধারায় ছোট পরিসরের ধর্মীয় আয়োজনটি আজ একটি […]

ইরানে মার্কিন আগ্রাসনের প্রতিবাদে দুর্গাপুরে সিপিবির বিক্ষোভ সমাবেশ

ইরানে মার্কিন-ইসরাইলি বাহিনীর হামলা ও আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দীন মীর এবং সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।এই কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন সিপিবি দুর্গাপুর উপজেলা […]

৪০ বোতল ভারতীয় মদসহ দুর্গাপুরে তিন মাদক কারবারি গ্রেপ্তার

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় ৪০ বোতল ভারতীয় মদসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) দুর্গাপুর পৌর শহরের বিরিশিরি এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন—দুর্গাপুর ইউনিয়নের মেনকি ফান্দা গ্রামের মো. তাজ্জত আলী (৬৫), রাইদুল ইসলাম (২৮) এবং মো. তনু মিয়া ওরফে ইব্রাহিম (২৫)।পুলিশ জানায়, গোপন […]

দুর্গাপুরে শুরু হচ্ছে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা-২০২৬

ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় শুরু হচ্ছে কুরআনের আলো হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা-২০২৬। তিনদিনব্যাপী এই আয়োজন শুরু হচ্ছে আগামী ৫ মার্চ। এটি চলবে ৭ মার্চ পর্যন্ত।বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপির দুর্গাপুর উপজেলা ও পৌর শাখা এই আয়োজন করছে। দুর্গাপুর পৌর শহরে জেলা […]

কলমাকান্দায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ৪৬ লাখ টাকা, ভারতীয় মাদক ও গরুসহ আটক ১৫

ভারতীয় গরু চোরাচালান,মাদক ও অবৈধ আর্থিক লেনদেনের বিরুদ্ধে নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৪৬ লাখ টাকা, ভারতীয় মাদক ও গরুসহ ১৫ জনকে আটক করা হয়েছে। এই অভিযানকে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলায় এক গণমাধ্যমকর্মী আহত হয়েছেন এবং ডিবি পুলিশের একটি দল অবরুদ্ধ হওয়ার ঘটনা ঘটে। […]