শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে ব্যারিস্টার কায়সার কামালের ব্যতিক্রমী উদ্যোগ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল এবার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। তার এই উদ্যোগ অনুযায়ী, কোন ব্যক্তি যদি কোন শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির পদ পেতে চান, তাহলে তাকে অবশ্যই তার রাজনৈতিক দলের পদ ছাড়তে হবে। এ সিদ্ধান্ত শুধুমাত্র কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার […]
দুর্গাপুরে প্রশাসনের অভিযানে বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত এসব সামগ্রীর আনুমানিক বাজার মূল্য পাঁচ লাখ টাকা বলে জানা গেছে। মঙ্গলবার (৩১ মার্চ) উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গাভাউতা এলাকার একটি বসতবাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গাবাউতা এলাকার মো. সাইফুল ইসলাম সেকুল দীর্ঘদিন ধরে অবৈধভাবে […]
মোহনগঞ্জে প্রতিবেশীর ঘর থেকে তিন বছরের শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

নেত্রকোণায় প্রতিবেশীর ঘরের বিছানা থেকে গলাকাটা অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে তার পরিবার। নিহতের নাম অংকিত বর্মন (৩)। সোমবার (৩০ মার্চ) জেলার মোহনগঞ্জ উপজেলার বরান্তর গ্রামে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার খবর পাওয়া যায়। নিহত অংকিত বর্মন ওই গ্রামের সাগর বর্মনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাগর বর্মন ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। […]
নেত্রকোণায় শুরু হলো ঈদ আনন্দ ক্ষুদ্র কুটির শিল্প মেলা

উৎসবমুখর পরিবেশে নেত্রকোণায় শুরু হয়েছে মাসব্যাপী ঈদ আনন্দ ক্ষুদ্র কুটির শিল্প মেলা। জেলা প্রেসক্লাব ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর যৌথ আয়োজনে জেলা শহরের মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট মাঠে এই বর্ণিল আয়োজন করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) মেলার শুভ উদ্বোধন করেন নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নূরুজ্জামান নূরু। এই মেলায় দেশীয় ক্ষুদ্র হস্তশিল্প, কুটির শিল্পপণ্য, পোশাকের […]
ডেপুটি স্পিকারের সহকারী একান্ত সচিব হলেন মীর্জা নজরুল

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মীর্জা সালমান আরশাদ নজরুল। রবিবার ( ২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল-এর অভিপ্রায় অনুযায়ী তাঁর সহকারী একান্ত সচিব পদে মীর্জা সালমান আরশাদ […]
দুর্গাপুরে সুসঙ্গ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নেত্রকোণার দুর্গাপুরে সুসঙ্গ সম্মিলিত সাহিত্য সাংস্কৃতিক পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুর্গাপুর পৌর শহরের কুমার দ্বিজেন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জুর সভাপতিত্বে ও কবি বিদ্যুৎ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। […]
নেত্রকোণার নতুন ডিসি খন্দকার মুশফিকুর রহমান

নেত্রকোণার নতুন জেলা প্রশাসক নিযুক্ত হলেন খন্দকার মুশফিকুর রহমান। রোববার (১৫ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের তথ্য জানানো হয়। এর আগে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রজ্ঞাপনের মাধ্যমে জানা যায়, খন্দকার মুশফিকুর রহমানকে নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা […]
নেত্রকোণায় জমি নিয়ে সংঘর্ষ, লুটপাট ও আগুন-আহত ৪

জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় নারী ও শিশুসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। আদালতের নিষেধাজ্ঞা থাকা জমিতে জোরপূর্বক ঘর তোলার চেষ্টা এবং বাধা দেয়ায় এই বর্বর হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার পাশাপাশি বসতবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার (১৪ […]
নেত্রকোণার দুই উপজেলায় বজ্রপাতে নিহত ২

নেত্রকোণার দুই উপজেলায় বজ্রপাতে নিহত ২য় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) জেলার দুর্গাপুর ও খালিয়াজুরী উপজেলায় এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- খালিয়াজুরী উপজেলার কৃষক সুধীর দাস (৪৩) এবং দুর্গাপুর উপজেলার রাজমিস্ত্রি আকাশ মিয়া (২৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের বাজন্তি হাওরে নিজের জমিতে কৃষি কাজ করছিলেন কৃষক সুধীর […]
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দুর্গাপুর সাংবাদিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র রমজান মাস ইসলামিক ক্যালেন্ডারের সবচেয়ে ফজিলতপূর্ণ মাস। যা আত্মশুদ্ধি, সংযম ও আল্লাহর নৈকট্য অর্জনের সুবর্ণ সুযোগ। মহিমান্বিত এই মাসে নেত্রকোণার দুর্গাপুর সাংবাদিক সমিতির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) তেরিবাজার বড় মসজিদ দারুল উলুম আবাসিক মাদরাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের নিয়ে এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই […]