হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও চারজন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৩ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন […]

ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান প্রণিধি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের

ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও মশার কামড় থেকে সুরক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে প্রণিধি ওয়েলফেয়ার অর্গানাইজেশন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এডিস মশার কামড়ের মাধ্যমে ডেঙ্গু ছড়ায়। তাই ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে সচেতনতার পাশাপাশি আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। বিশেষ করে ঘরের ভেতর ও আশপাশে ফুলের […]

দুর্গাপুরে ব্লাড ব্যাংক স্থাপন আজ লাখো মানুষের প্রাণের দাবি

নেত্রকোণার অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা দুর্গাপুরে বর্তমানে ব্লাড ব্যাংক স্থাপন করা নাগরিকদের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। উপজেলার লাখো মানুষের চিকিৎসায়এখানকার একমাত্র সরকারি হাসপাতাল দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সই প্রধান ভরসা। বিশেষ করে সাধারণ শ্রমজীবী মানুষ আর দরিদ্রদের চিকিৎসার প্রধান নির্ভরতা এটি। তবে নানা সংকটে জর্জরিত হাসপাতালটি মানসম্মত সেবা দিতে গিয়ে হিমসিম খাচ্ছে। নেই কোন ব্লাড ব্যাংক। উপজেলার […]

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, ১২ সেপ্টেম্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরু হতে যাচ্ছে। আগামী ১২ সেপ্টেম্বর (শনিবার) প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আগামী তিন মাসকে ঝুঁকিপূর্ণ সময় বিবেচনা করে কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে […]

ময়মনসিংহে ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর সংখ্যা-ভয়াবহ রুপ নিচ্ছে ডেঙ্গু

ময়মনসিংহ অফিস : ময়মনসিংহে ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর সংখ্যা।সোমবারও এক ডেঙ্গু রোগির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে ১৩ জন ডেঙ্গু রোগ নিয়ে চিকিৎসা অবস্থায় মারা গেছেন। ময়মনসিংহে এখন ডেঙ্গুর ভয়াবহ রুপ নিয়েছে। দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগির সংখ্যাও । ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৪৩ জন […]

ময়মনসিংহে ডেঙ্গুর ভয়াবহ, একদিনে ৫৪ জন ভর্তি

ময়মনসিংহে ডেঙ্গু ভয়াবহ রুপ নিয়েছে। দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগির সংখ্যা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৫৪ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ৬১ জন রোগী হাসপাতাল ছেড়েছেন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এ পর্যন্ত ১২ জন রোগি চিকিৎসাধীন অবস্থায় […]

ময়মনসিংহে ঔষধের অনিয়ম প্রতিরোধে অ্যাকশন কমিটির মতবিনিময় সভা

ময়মনসিংহ প্রতিনিধি: জনস্বাস্থ্য সুরক্ষা এবং সাধারণ মানুষের জন্য নিরাপদ ও মানসম্মত ঔষধ নিশ্চিত করতে ময়মনসিংহে ঔষধের অনিয়ম প্রতিরোধ সংক্রান্ত অ্যাকশন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিটে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এসএম হুমায়ুন […]

দুই ঘণ্টার বিদ্যুৎবিভ্রাটে চমেক হাসপাতালে রোগীদের ভোগান্তি

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রায় দুই ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও স্বজনদের ভোগান্তিতে পড়তে হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় টিকিট সংগ্রহ, বিভিন্ন পরীক্ষা ও চিকিৎসাসেবা নিতে সমস্যায় পড়েন তারা। রোগীদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও বিদ্যুৎ না থাকায় অনেকে টিকিট কাটতে পারেননি। […]

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও হওয়ায় ডা. আলমগীর হোসেনকে সংবর্ধনা

মেডিসিন, গ্যাস্ট্রো ও এন্ডোক্রাইন বিশেষজ্ঞ ডা. মো. আলমগীর হোসেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে দায়িত্ব পাওয়ায় তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সম্প্রতি রাজাসন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে ডা. মো. আলমগীর হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ডা. আলমগীর হোসেনকে সংবর্ধনা প্রদান করেন রাজাসন হাসপাতাল অ্যান্ড […]

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ১৮

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গে আক্রান্ত তিন মাস বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১৮ শিশুকে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৯০ শিশু। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন। হাসপাতাল সূত্র […]