ময়মনসিংহে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে দুপুরের খাবার বিতরণ

ময়মনসিংহ প্রতিনিধি: নগর পরিচ্ছন্ন রাখতে প্রতিদিন দায়িত্ব পালন করা ময়মনসিংহ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে নগরীর টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনের উদ্যোগে কর্মসূচিটির আয়োজন করা হয়। নগরকে পরিচ্ছন্ন, সুন্দর ও বসবাসের উপযোগী […]
ময়মনসিংহে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

ময়মনসিংহ প্রতিনিধি: ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় নজরুল সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার (৩১ আগস্ট) সারাদেশের সঙ্গে একযোগে উদ্বোধনী কর্মসূচির অংশ হিসেবে এ প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। […]
দুর্গাপুরে নজরুল স্মরণ অনুষ্ঠান : নজরুলের দেশপ্রেম, মানবিকতা এবং অসাম্প্রদায়িক চেতনা ধারণের আহ্বান

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় কথা, কবিতা ও সংগীতের মধ্য দিয়ে স্মরণ করা হলো বাংলাদেশের জাতীয় ও কালোত্তীর্ণ কবি কাজী নজরুল ইসলামকে। উপজেলার বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে অবস্থিত নজরুল অধ্যয়ন কেন্দ্র রবিবার এই আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত। এতে সভাপতিত্ব করেন জলসিঁড়ি পাঠকেন্দ্রের সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা। […]
ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

অভিযোগের পর দুই দিনে জমা ১ লাখ ৯৭ হাজার টাকা, তদন্তে মিললো নানা অসঙ্গতি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ধীতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল ফারুকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ ব্যাংকে জমা না দিয়ে নিজের কাছে রাখাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের তদন্তে একাধিক অসঙ্গতির তথ্য উঠে এসেছে। তদন্ত প্রতিবেদনে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ […]
দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান পদে আনোয়ার হোসেন আসাদকে ঘিরে আলোচনা

আগামী ১৫ই সেপ্টেম্বর ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে সারাদেশে শুরু হচ্ছে স্থানীয় নির্বাচনের আমেজ। তবে এরই মধ্যে নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় স্থানীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা বেশ তুঙ্গে। ঐতিহ্যগতভাবেই এটি রাজনৈতিকভাবে আলোচিত একটি অঞ্চল। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর এবার স্থানীয় সরকার নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই মনে করছেন ভোটাররা। দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন,পৌরসভা ও সদরে […]
ভবন নির্মাণ শেষ হলেও মূল ভবনে ফিরতে পারছে না স্কুলের শিক্ষার্থীরা

ময়মনসিংহ নগরীর কাঁচিঝুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ শেষ হলেও টয়লেট ও সুপেয় পানির ব্যবস্থা না থাকায় সেখানে এখনো পাঠদান শুরু করা যায়নি। ফলে প্রায় আড়াই বছর ধরে প্রায় এক কিলোমিটার দূরের গোলকিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে কাঁচিঝুলি স্কুলের কার্যক্রম। দূরত্ব ও সময়ের ব্যবধানের কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কমার পাশাপাশি বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যাও দিন […]
ময়মনসিংহ মহানগর যুব বিভাগের উদ্যোগে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত !

যুব ও ক্রীড়া বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে আয়োজিত ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ময়মনসিংহ নগরের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচকে ঘিরে মাঠজুড়ে খেলোয়াড়, আয়োজক, সমর্থক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক […]
ময়মনসিংহে ঔষধের অনিয়ম প্রতিরোধে অ্যাকশন কমিটির মতবিনিময় সভা

ময়মনসিংহ প্রতিনিধি: জনস্বাস্থ্য সুরক্ষা এবং সাধারণ মানুষের জন্য নিরাপদ ও মানসম্মত ঔষধ নিশ্চিত করতে ময়মনসিংহে ঔষধের অনিয়ম প্রতিরোধ সংক্রান্ত অ্যাকশন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিটে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এসএম হুমায়ুন […]
ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো ৩৫ গাছের চারা উপড়ে ফেললো দুর্বৃত্তরা, এলাকায় ক্ষোভ

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে সড়কের পাশে রোপণ করা ৩৫টি গাছের চারা ও সুরক্ষাবেষ্টনী উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কলমাকান্দা-নেত্রকোণা আঞ্চলিক সড়কের বাবনি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সড়কের সৌন্দর্য বাড়াতে গত ৫ আগস্ট ব্যারিস্টার […]
ময়মনসিংহে যুবলীগের মিছিলে পুলিশ ফাঁড়ির সকল পুলিশ বদলি

ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ ২৭ কর্মকর্তা ও সদস্যকে একযোগে বদলি করা হয়েছে। সোমবার এক প্রজ্ঞাপনে নগরীর এক নং পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ সকল সদস্যকে বদলির আদেশ দেওয়া হয়। এতে কার্যত ফাঁড়ির কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ […]