ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াতের দেলাওয়ারের মনোনয়ন জমা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১-দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় জামায়াতে ইসলামীর জেলা আমির মো. বেলাল উদ্দিন প্রধান, জেলা সেক্রেটারি মো. আলমগীর, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি […]
জাতিসংঘ অধিবেশন শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে পাঁচ দিনের সফর শেষ করে দেশের উদ্দেশে নিউইয়র্ক ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় শুক্রবার রাতে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা। নির্ধারিত সূচি অনুযায়ী, ফ্লাইটটি ২৬ সেপ্টেম্বর রাত […]
রাজধানীতে বাড়ল বাসভাড়া, কালশী-কাঁচপুর রুটে সর্বোচ্চ ৭৮ টাকা

জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে রাজধানীর নগর পরিবহনে বাসভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানো হয়েছে। নতুন ভাড়ার ভিত্তিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কালশী (মিরপুর-১২) থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত রুটের নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে। ২৮ দশমিক ৮ কিলোমিটারের এ রুটে সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭৮ টাকা। সর্বনিম্ন ভাড়া ১০ টাকা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক […]
জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের ৪ কোটি পরিবারকে এই কার্ডের আওতায় আনা হবে এবং কার্ড পেতে কাউকে ঘুষ দিতে হবে না। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত […]
বঙ্গভবনের সিংহ পুকুরে ৪০০ কেজি মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

বঙ্গভবনের সিংহ পুকুরে ৪০০ কেজি রুই জাতীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে মৎস্য অধিদপ্তর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক কর্মসূচিতে তিনি এসব মাছের পোনা অবমুক্ত করেন। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে মোট ৪০০ কেজি […]
নিউইয়র্কে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও ইরানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি, বাংলাদেশি নাগরিক ও প্রবাসী কর্মীদের নিরাপত্তা এবং হরমুজ […]
যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ

রাজধানীর যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতার সমস্যা সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ, যানজট নিরসন, খাল খনন ও জলাবদ্ধতা দূরীকরণ এবং নিরাপদ ও টেকসই ঢাকা গড়ে তোলার বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা সভায় তিনি […]
ছাত্রদল সক্রিয় না থাকলে জামায়াত-শিবির ফের ‘গুপ্ত’ হয়ে যাবে: রাশেদ খাঁন

ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগের হামলায় জামায়াত-শিবির আবারও গোপনে চলে যেতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন। বুধবার (২৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি প্রশ্ন তোলেন, একসময় ছাত্রলীগের ভয়ে যারা প্রকাশ্যে রাজনীতি করতে পারত না, তারা কীভাবে এখন ছাত্রদলকে পিটিয়ে রাজশাহী থেকে সরিয়ে দেওয়ার কথা […]
ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজিত নৈশভোজে অংশ নিয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে জাতিসংঘের অধিবেশনে অংশ নেওয়া রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীদের সম্মানে এ আয়োজন করা হয়। এর আগে একই […]
সদর ফুলপুর ইউপির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি মনি

তপু রায়হান রাব্বি | ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধি |ময়মনসিংহের ফুলপুরে ৫নং সদর ফুলপুর ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি। এ সময় ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা, […]