ফুলপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ময়মনসিংহের ফুলপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রোববার (২ আগস্ট ) দুপুরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক সাধনা ত্রিপুরা। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলামের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া […]

দুবাইয়ে জামিনে মুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদ

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। গত ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালত তার জামিন আবেদন মঞ্জুর করে। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ৩০ জুলাই তিনি কারাগার থেকে মুক্ত হন। মুক্তির পর দেশের একটি বেসরকারি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বেনজীর আহমেদ জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী তিনি […]

এলএনজি সরবরাহ কমায় দেশজুড়ে তীব্র গ্যাস সংকট, চাপে শিল্প-বিদ্যুৎ ও আবাসিক খাত

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ কমে যাওয়ায় সারা দেশে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এক সপ্তাহের বেশি সময় ধরে চলা এ সংকটে শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন, সিএনজি পরিবহন এবং আবাসিক গ্রাহক সব খাতেই ভোগান্তি বেড়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকায় রান্নার চুলা জ্বলছে না, আর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে […]

মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি দেখতে কক্সবাজার সফরে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। শুক্রবার বেলা ১২টার দিকে ১১সদস্যের প্রতিনিধি দলটি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের উদ্দেশে রওনা হয়। প্রতিনিধি দলে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতও রয়েছেন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের […]

গেজেটভূক্ত ভূমিতে দক্ষিণ গফরগাঁও উপজেলা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, গনমিছিল।

ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ জেলার নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার গেজেটভুক্ত সদর দপ্তর নয়াবাড়ি মৌজায় উপজেলা প্রশাসনিক কার্যক্রম বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। । কর্মসূচিতে অংশ নেওয়া কয়েক হাজার মানুষ সরকারের গেজেট অনুযায়ী দ্রুত উপজেলা সদর দপ্তর নির্মাণের দাবি জানান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টায় দক্ষিণ গফরগাঁও উপজেলার প্রাণকেন্দ্র কান্দিপাড়া-সংলগ্ন নয়াবাড়ি মৌজায় এ মানববন্ধন […]

হাত নেই, মুখ দিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে নিয়োগপত্র নিলেন আয়শা

ঢাকা: শারীরিক সীমাবদ্ধতা কখনোই স্বপ্নের পথে বাধা হতে পারে না—তারই অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন আয়শা আক্তার। দুই হাত না থাকা সত্ত্বেও চাকরি পেয়ে নিজের দৃঢ় মনোবলের পরিচয় দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে আয়শা আক্তারসহ দুইজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা […]

সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন

ঢাকা: পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর নতুন প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। বুধবার (২৯ জুলাই) রাজধানীর সিআইডি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবু তালেব। এর আগে, গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক […]

আজ বঙ্গভবনে প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ঢাকা: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ আজ মঙ্গলবার (২৮ জুলাই) প্রথমবারের মতো বঙ্গভবনে আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাতীয় সংসদের সরকারি বাসভবন থেকে দুপুর ১২টার দিকে তিনি বঙ্গভবনে পৌঁছে দায়িত্ব পালন শুরু করবেন। গত শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির […]

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের উপস্থিতিতে সোমবার (২৭ জুলাই) সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সভায় জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম আধুনিকায়নের লক্ষ্যে বিশ্বের উন্নত প্রযুক্তিনির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেমের ওপর একটি […]

ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবসে সাত বীর শহীদকে স্মরণ

১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নাজিরপুরে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে এক সম্মুখ সমরে নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন সাতজন অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা। আজ সেই রক্তস্নাত ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস। দিবসটি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে। সকাল সাড়ে ১০টায় নাজিরপুর স্মৃতিসৌধে এবং […]