ঈশ্বরগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যার পর পৌর শহরের বসুন্ধরা আবাসিক এলাকায় উপজেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য প্রকৌশলী […]

ফুলপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ১৫ আগস্ট শনিবার সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিল করেন বিএনপি। তারে ধারাবাহিকতায় বিএনপির উদ্যোগে ময়মনসিংহের ফুলপুরে পৃথক পৃথক স্থানে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে বাদ আসর মিলাদ […]

বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ নতুন চার নেতা

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে মনোনীত করা হয়েছে। তারা হলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম (ডোনার) এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ। শনিবার (১৫ আগস্ট) বিএনপির এক সংবাদ […]

আ.লীগের কেন্দ্রীয় কমিটিতে থাকা ফৌজিয়া এখন বিএনপি নেত্রী!

আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ ওঠা সৈয়দা ফৌজিয়া হোসেন বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি বর্তমানে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় সহসভাপতির দায়িত্ব পালন করছেন। তার রাজনৈতিক অতীত ও বর্তমান পরিচয় নিয়ে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন ও অসন্তোষ দেখা দিয়েছে। বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, সৈয়দা ফৌজিয়া হোসেন একসময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় […]

ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমড়াশাসন গ্রামের হারুয়া বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ২ মিনিট ৪২ সেকেন্ডের একটি ভিডিও দুপুর ৩টা ৩ মিনিটে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদ […]

উখিয়া জামায়াতের গণমিছিল নিয়ে এনসিপি নেতার অভিযোগ, ১১ দলীয় জোটের ব্যানার নিয়ে প্রশ্ন তুললেন এনসিপি নেতা

কক্সবাজারের উখিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত একটি গণমিছিলকে কেন্দ্র করে ১১ দলীয় জোটের ব্যানার ব্যবহারের বিষয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা। তার অভিযোগ, গণমিছিলের আগে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আমন্ত্রণ জানানো হলে এনসিপির নেতাকর্মী ও সমর্থকরা কর্মসূচিতে অংশগ্রহণের প্রস্তুতি নেন। তবে মিছিল শুরুর আগে ১১ দলীয় জোটের ব্যানার ব্যবহারের বিষয়টি সামনে আসায় বিভ্রান্তির […]

শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে ধস্তাধস্তি, ছড়িয়ে পড়েছে ভিডিও

ঢাকা: রাজধানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনকে ঘিরে ধস্তাধস্তি ও উত্তেজনার ঘটনা ঘটেছে। রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন শেষে মাজার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। […]

উখিয়ার পালংখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিশাল কর্মী সমাবেশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কক্সবাজার জেলা শাখার আওতাধীন উখিয়ার পালংখালী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে শনিবার (২৫ জুলাই) পালংখালী ইউনিয়নে একটি ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ইউনিয়নের বিভিন্ন এলাকার নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থেকে শিক্ষা, শৃঙ্খলা ও দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। সমাবেশ শেষে […]

২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন? পদত্যাগের পর রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা

২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন—তা নিয়ে ব্যাপক আলোচনা। শুক্রবার (২৪ জুলাই) তার পদত্যাগের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়ায় দিনভর ছিল সরগরম রাজনৈতিক অঙ্গন। আওয়ামী লীগ সরকারের সময় দায়িত্ব নেওয়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নেতারা বলেছেন, দেরিতে হলেও […]

কার্ডের খেলা না খেলে মানুষের কর্মসংস্থান নিশ্চিত করুন: নাহিদ ইসলাম

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বিভিন্ন কার্ডের বদলে সত্যিকার অর্থে মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। শুক্রবার সন্ধ্যায় তিনি জুলাই পদযাত্রার অংশ হিসেবে নেত্রকোণার মোহনগঞ্জে পৌর শহরের রেলস্টেশন এলাকায় পথসভায় একথা বলেন ।  নাহিদ ইসলাম বলেন, সরকারকে আমরা বলেছি বিভিন্ন কার্ডের খেলা না খেলে সত্যিকার অর্থে মানুষের কর্মসংস্থান নিশ্চিত […]