উখিয়া সীমান্তে মিয়ানমারে পাচারের আগে ১৩০ বস্তা সরকারি সার জব্দ, চক্রের ৫ সদস্য চিহ্নিত

কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ সরকারি সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও উপজেলা কৃষি বিভাগ।সোমবার (১৩ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বটতলী কবরস্থান মোড় এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে স্থানীয় ‘লম্বা কালো’র দোকানের পাশের একটি বাড়ি থেকে […]
জমি সংক্রান্ত বিরোধে পূর্বশত্রুতার জেরে দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নে জমিজমা-সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে দুই দিনে পক্ষে-বিপক্ষে দুইজনের মৃত্যু হয়েছে।রোববার (১২ জুলাই) আকরামুল হক (৪৮) হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের বাড়িতে হামলায় গুরুতর আহত নূরজাহান (৪৫) নামে এক গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৩ জুলাই) দুপুরে মারা যান।নিহত নূরজাহান উপজেলার বিসকা ইউনিয়নের আব্দুল হাইয়ের স্ত্রী এবং আকরামুল হত্যা মামলার প্রধান সন্দেহভাজন আল-আমিনের […]
রামুতে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার

কক্সবাজারের রামু থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামির নাম মোস্তাক আহম্মদ ওরফে বাবুল (৪০)। তিনি রামু থানার ঈদগড় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পানিস্যা ঘোনা এলাকার মৃত আবু শামার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ১২ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ (রবিবার) রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় রামু […]
নওগাঁয় ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে ওই দম্পতির নিজ বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন, পাহাড়পুর গ্রামের লোকমান মন্ডল (৫৫) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৪৫)।স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার রাতের খাবার খেয়ে ওই দম্পতি ঘুমাতে যান। […]
অফিসে নেই আবাসিক প্রকৌশলী, সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস

সরকারি নির্দেশনার তোয়াক্কা না করে সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত না থেকে নির্ধারিত সময়ের পরে অফিসে আসা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঈশ্বরগঞ্জ বিদ্যুৎ সরবরাহ আবাসিক প্রকৌশলীর দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের নিয়মে পরিণত হয়েছে। সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকার বাধ্যবাধকতা থাকলেও সকাল ১০টা পার হয়ে গেলেও দেখা মেলেনি সিংহভাগ কর্মকর্তা কর্মচারীদের। রবিবার (১২ জুলাই) সকালে ঈশ্বরগঞ্জ পিডিবি […]
ফুলপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি মিরাশ গ্রেফতার

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ধীতপুর গ্রামে জমির আইল কাটাকে কেন্দ্র করে সংঘটিত বৃদ্ধ হত্যা মামলার প্রধান আসামি মিরাশ উদ্দিন (৫৫)কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের ধীতপুর গ্রামে শনিবার(১১ জুলাই) দুপুর জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে আইল কাটা নিয়ে মোঃ ইউসুফ আলী (৭০) এর সঙ্গে প্রতিবেশী মিরাশ উদ্দিন ও তার ছেলে সবুজ মিয়ার কথা-কাটাকাটি হয়। […]
মাদারীপুর থানায় গ্রীল ভেঙ্গে পালিয়ে যাওয়া হাসিনা কেরানীগঞ্জে আটক

মাদারীপুর সদর মডেল থানার গ্রিল ভেঙ্গে পালিয়ে যাওয়া নারী আসামি হাসিনা বেগমকে (৩৫) ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে কেরানীগঞ্জের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার হাসিনা বেগম মাদারীপুর পৌরসভাধীন থানতলী এলাকার হবি হাওলাদারের মেয়ে ও সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কালাইমারা এলাকার আল আমিনের স্ত্রী। জানা যায়, বৃহস্পতিবার রাতে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত […]
বিভিন্ন ছেলের সঙ্গে সম্পর্কের অভিযোগ, মেয়েকে হত্যার পর বস্তাবন্দী লাশ সড়কে ফেলে বাবা-মা

খুলনা নগরীর প্রান্তিকা আবাসিক এলাকায় বস্তাবন্দী অবস্থায় কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ। নিহতের মা আরিফা ইয়াসমিন সিমা (৩৫) আদালতে দেওয়া জবানবন্দিতে নিজের মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন। হত্যার পর স্বামীর সহযোগিতায় মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে সড়কের পাশে ফেলে দেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা মো. আলিম হোসেন আকাশ পলাতক রয়েছেন। […]
উখিয়ার যুবক সাইফুল নিখোঁজ, পরিবারের দাবি অপহরণ ২ লাখ টাকা মুক্তিপণ দাবি

উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম বড়বিল এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম কোটবাজার থেকে নিখোঁজ হন। পরিবারের অভিযোগ, তাকে অপহরণ করা হয়েছে। স্বজনদের দাবি, অপহরণকারীরা ফোন করে ২ লাখ টাকা মুক্তিপণ চেয়েছে। প্রথমে বিষয়টি প্রতারণা মনে হলেও পরে সাইফুলের সঙ্গে ফোনে কথা বলতে পেরে তারা নিশ্চিত হন। ফোনালাপের সময় তাকে মারধরের শব্দও শোনা গেছে বলে পরিবারের দাবি। সাইফুলের […]
পদোন্নতিতে নতুন দায়িত্বে জুলকারনাইন, হলেন যুগ্ম সচিব

জনপ্রশাসনে দক্ষতা, সততা ও মানবিক নেতৃত্বের জন্য পরিচিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জোন-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও উপসচিব জুলকারনাইন যুগ্ম সচিব পদে পদোন্নতি লাভ করেছেন। এর আগে তিনি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় জনবান্ধব প্রশাসন গড়ে তোলা, সেবার মানোন্নয়ন এবং মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা ও […]