গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধী নির্মাণশ্রমিকের মৃত্যু, ৯ লাখ টাকায় আপস

রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীমকে (২৪) গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় আসামিপক্ষের সঙ্গে নিহতের পরিবারের ৯ লাখ টাকায় আপস হয়েছে। মামলার আসামি ‘চালকের আসনে থাকা’ কিশোর আজান আলী শরীফের (১৭) পরিবারের পক্ষ থেকে এই অর্থ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক […]
কক্সবাজারে এসআরবি’র যৌথ অভিযানে ১৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সরোয়ার(৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসআরবি-১৫ ও এসআরবি-৭ এর একটি যৌথ আভিযানিক দল গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর ১২:৫০ ঘটিকায় কক্সবাজার সদর বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কালুর দোকান এলাকায় বার্মিজ মার্কেট রোড সংলগ্ন মেসার্স হাফেজ আহমেদ চৌধুরী গ্যাস পাম্পের সামনে একজন […]
নিউইয়র্কে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও ইরানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি, বাংলাদেশি নাগরিক ও প্রবাসী কর্মীদের নিরাপত্তা এবং হরমুজ […]
যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ

রাজধানীর যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতার সমস্যা সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ, যানজট নিরসন, খাল খনন ও জলাবদ্ধতা দূরীকরণ এবং নিরাপদ ও টেকসই ঢাকা গড়ে তোলার বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা সভায় তিনি […]
ছাত্রদল সক্রিয় না থাকলে জামায়াত-শিবির ফের ‘গুপ্ত’ হয়ে যাবে: রাশেদ খাঁন

ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগের হামলায় জামায়াত-শিবির আবারও গোপনে চলে যেতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন। বুধবার (২৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি প্রশ্ন তোলেন, একসময় ছাত্রলীগের ভয়ে যারা প্রকাশ্যে রাজনীতি করতে পারত না, তারা কীভাবে এখন ছাত্রদলকে পিটিয়ে রাজশাহী থেকে সরিয়ে দেওয়ার কথা […]
ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজিত নৈশভোজে অংশ নিয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে জাতিসংঘের অধিবেশনে অংশ নেওয়া রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীদের সম্মানে এ আয়োজন করা হয়। এর আগে একই […]
সদর ফুলপুর ইউপির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি মনি

তপু রায়হান রাব্বি | ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধি |ময়মনসিংহের ফুলপুরে ৫নং সদর ফুলপুর ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি। এ সময় ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা, […]
কক্সবাজারে সাইফুল হত্যা: এজাহারভুক্ত আসামি সাদমান সিহাব গ্রেফতার

কক্সবাজারের ঐতিহ্যবাহী জাদী পাহাড় এলাকায় মোটরসাইকেল নিয়ে বিরোধ ও বাকবিতণ্ডার জেরে সাইফুল ইসলাম (২৯) হত্যার ঘটনায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। গ্রেফতার ব্যক্তির নাম সাদমান সিহাব (৩০)। তিনি মামলার ৩ নম্বর আসামি। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টার দিকে পাওনা টাকা পরিশোধের কথা বলে পূর্বপরিচিত কয়েকজন […]
ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযান, ৫ জনের কারাদণ্ড

আব্দুল মালেক || ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক || ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঈশ্বরগঞ্জ থানার চরহোসেনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমনের নির্দেশনায় থানা পুলিশ অভিযান পরিচালনা করে। […]
কক্সবাজারে ১৪ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজারের সদর উপজেলার লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি)-১৫। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। গোপন সংবাদের মাধ্যমে এসারবি-১৫ এর আভিযানিক দল জানতে পারে যে, নাইক্ষ্যংছড়ি থেকে মোটরসাইকেলযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মাদক কারবারিরা […]