নিজস্ব প্রতিবেদক
নীলফামারীর সদর উপজেলার বাবুরহাট, দারোয়ানীতে অবস্থিত উৎকর্ষ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন পদে শিক্ষক ও কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ১২ অক্টোবর ২০২৬ তারিখের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক শাখায় মোট ১২টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে অধ্যক্ষ পদে ১ জন, গণিত বিষয়ে সিনিয়র শিক্ষক ২ জন, পদার্থবিজ্ঞানে সিনিয়র শিক্ষক ২ জন এবং রসায়নে সিনিয়র শিক্ষক ২ জন নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া বাংলা ও হাতের লেখার সহকারী শিক্ষক ১ জন, সাধারণ বিষয়ে নারী সহকারী শিক্ষক ২ জন এবং আয়া পদে ৩ জন নিয়োগ দেওয়া হবে।
অধ্যক্ষ পদের প্রার্থীদের স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে সিনিয়র শিক্ষক পদে আবেদনের জন্য স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি চাওয়া হয়েছে। সহকারী শিক্ষক পদে কমপক্ষে এইচএসসি পাস এবং আয়া পদে কমপক্ষে অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে সব পদের জন্য বয়স অনূর্ধ্ব ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে।
আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদ, জীবনবৃত্তান্ত, সদ্য তোলা দুই কপি রঙিন পাসপোর্ট আকারের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ১০০ টাকার অফেরতযোগ্য সেলফ-মানি রসিদ জমা দেওয়ার নির্দেশনা রয়েছে।
প্রার্থীরা আগামী ২০ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে সরাসরি, ডাকযোগে, হোয়াটসঅ্যাপ অথবা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন পাঠানোর ই-মেইল ঠিকানা utkarshapublicschoolandcollege@gmail.com। হোয়াটসঅ্যাপ নম্বর 01745-450442 ও 01750-730830।
বিজ্ঞপ্তি অনুযায়ী, লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর ২০২৬, শনিবার সকাল ১০টায়। একই দিনে ডেমো ক্লাস ও ভাইভা অনুষ্ঠিত হবে। পরীক্ষার প্রবেশপত্র প্রতিষ্ঠানের কার্যালয় থেকে সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিতরণ করা হবে।
প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলাম জানান, যোগ্য, অভিজ্ঞ, দক্ষ ও উদ্যমী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।