নওগাঁ প্রতিনিধি:
অধ্যবসায়, জ্ঞানচর্চা ও গবেষণার প্রতি আগ্রহ একজন মানুষকে কতটা এগিয়ে নিতে পারে, তার উদাহরণ ডাঃ মোঃ আব্দুল গফুর। দীর্ঘ তিন মাসের পরিশ্রম ও গবেষণার পর দেশীয় ঔষধি উদ্ভিদ Mallotus philippensis নিয়ে তাঁর গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।
সম্প্রতি তাঁর গবেষণাপত্র “Phytochemical Screening of Methanolic Extracts of Indigenous Medicinal Plant Mallotus philippensis” প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন World Journal of Pharmaceutical Research (WJPR)-এ। এ গবেষণার স্বীকৃতি হিসেবে তিনি Publication Certificate-ও পেয়েছেন।
ডাঃ মোঃ আব্দুল গফুর বর্তমানে TMSS ফিরোজা বেগম আয়ুর্বেদিক ও ইউনানী মেডিকেল কলেজ, বগুড়ায় প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি Bengal Telemedicine-এর সিনিয়র কনসালট্যান্ট হিসেবে চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত রয়েছেন।
তিনি BAMS (Bachelor of Ayurvedic Medicine and Surgery) ডিগ্রিধারী এবং পুষ্টিবিজ্ঞানে উচ্চতর শিক্ষা গ্রহণ করেছেন। চিকিৎসাসেবার পাশাপাশি গবেষণা ও জ্ঞানচর্চার প্রতিও তাঁর রয়েছে বিশেষ আগ্রহ।
নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নজিপুর সদরে নিজ চেম্বারে তিনি নিয়মিত রোগী দেখেন। আন্তরিকতা ও মানবিক আচরণের কারণে অল্প সময়ের মধ্যেই রোগীদের মধ্যে তিনি আস্থা তৈরি করেছেন।
এছাড়া ডাঃ মোঃ আব্দুল গফুর Bengal Protidin-এর নওগাঁ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। চিকিৎসা, শিক্ষকতা, গবেষণা ও সাংবাদিকতা—বিভিন্ন ক্ষেত্রে তাঁর এই সম্পৃক্ততা তাঁকে নওগাঁর মানুষের কাছে পরিচিত করে তুলেছে।
তাঁর গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নালে প্রকাশ পাওয়ায় সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন। দেশীয় ঔষধি উদ্ভিদ নিয়ে তাঁর এই গবেষণা ভবিষ্যতে আরও গবেষণায় আগ্রহী তরুণদের অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।