বর্ডার গার্ড বাংলাদেশ এর কক্সবাজার রিজিয়নের, রামু সেক্টরের অধীনস্থ, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সদা জাগ্রত অতন্দ্র প্রহরী থেকে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের সর্ব দক্ষিণের বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দায়িত্ব পালন করছে। রামু ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বেসামরিক পরিমন্ডলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে।
অদ্য ২১ আগস্ট ২০২৬ ইং তারিখ রোজ শুক্রবার সকাল ১১.১৫ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদী এর দিক নির্দেশনায় সহকারী পরিচালক মোঃ কবির হোসেন এর নেতৃত্বে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টে টহল তৎপরতা জোরদার করার মাধ্যমে একটি সন্দেহজনক মোটরসাইকেল থামানো হয়।চালক মোঃ জসিম (৩৫)কে সন্দেহ করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্বীকার করে। পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করে মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভিতর বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত আসামিরা হলেন চট্টগ্রাম জেলার লোহাগড়া থানার আন্দাজ মানিক আওয়ালা পাড়া এলাকার বাসিন্দা মোঃ মোজার মিয়ার পুত্র মোঃ জসিম(৩৫) এবং একই এলাকার মৃত ফয়জুল আহমদের পুত্র মোঃ আলমগীর (৪৯)।
পরিচালক ও অধিনায়ক রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদী এতথ্য নিশ্চিত করেন এবং গ্রেফতারকৃত আসামি ও জব্দ কৃত মাদকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।