🏠︎ » সারাদেশ » ময়মনসিংহ » ফুলপুরে তালগাছের চারা রোপণ

ফুলপুরে তালগাছের চারা রোপণ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ময়মনসিংহের ফুলপুরে থিমেটিক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বুধবার(২২ জুলাই) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর ইউনিয়নের বাঁশতলাগামী (রওয়ার বিল) সড়কের পাশে ২০০টি তালগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফ।


এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহিন, উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল হোসেন সহ স্থানীয় সাংবাদিক, ইউনিয়ন পরিষদের সদস্য, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজ পরিবেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

তপু রায়হান রাব্বি || ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ||

আরও পড়ুন

সর্বশেষ