🏠︎ » মতামত » বাংলাদেশ খো খো ফেডারেশনের সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ রায়হান উদ্দিন ফকির

বাংলাদেশ খো খো ফেডারেশনের সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ রায়হান উদ্দিন ফকির

বাংলাদেশ খো খো ফেডারেশনের সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ রায়হান উদ্দিন ফকির

স্পোর্টস ডেস্ক: দেশের অন্যতম ঐতিহ্যবাহী খেলা খো খোকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয়ে বাংলাদেশ খো খো ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রায়হান উদ্দিন ফকির। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) অনুমোদিত ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটিতে তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। ক্রীড়াঙ্গনে এ নিয়োগকে খো খো খেলার উন্নয়ন ও বিকাশে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বর্তমানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (Deputy Director) হিসেবে কর্মরত মোহাম্মদ রায়হান উদ্দিন ফকির প্রশাসনিক দক্ষতা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং ক্রীড়াবান্ধব দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত। দীর্ঘদিনের কর্মজীবনে তিনি শৃঙ্খলা, নেতৃত্ব ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে প্রশংসা অর্জন করেছেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের খো খো খেলাকে আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যাশা করা হচ্ছে।

নতুন দায়িত্বে তাঁর প্রধান লক্ষ্য হবে তৃণমূল পর্যায়ে খো খো খেলার বিস্তার, প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা, নিয়মিত জাতীয় ও আঞ্চলিক প্রতিযোগিতা আয়োজন, দক্ষ কোচ ও রেফারি তৈরি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও শক্তিশালী করা। পাশাপাশি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে খো খো খেলার চর্চা বাড়ানো এবং নতুন প্রজন্মকে এই ঐতিহ্যবাহী খেলার প্রতি আগ্রহী করে তোলার উদ্যোগ নেওয়া হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ক্রীড়া বিশ্লেষকদের মতে, তাঁর নেতৃত্বে বাংলাদেশ খো খো ফেডারেশনের কার্যক্রমে নতুন গতি আসবে এবং দেশের খো খো খেলাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সুসংগঠিত ও প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব হবে।

বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা ও অভিনন্দন

বাংলাদেশ খো খো ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ রায়হান উদ্দিন ফকির মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সামাজিক, ক্রীড়া ও বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ।

শুভেচ্ছা জানিয়েছেন রোটারি ক্লাব অব ময়মনসিংহ-এর সভাপতি মুনসুর আলম চন্দন।

এছাড়া বন্ধু সংগঠন জিএম-৯১-এর ক্রিয়েটর ও অ্যাডমিন এনামুর রহমান রবি, তৌহিদুজ্জামান ছোটনসহ সংগঠনের সদস্যরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

পৃথক শুভেচ্ছা বার্তায় অভিনন্দন জানিয়েছেন শিকড়-৯১-এর ক্রিয়েটর কামাল পিন্টু, মেগাসিটি-৯১-এর মুস্তাফিজুর রহমান জুয়েল ও গোলাম শাহরিয়ার শরীফ, ফ্রেন্ডস-৯১ ফাউন্ডেশন-এর এ বি এম সিরাজুল হক সাজিদ, বন্ধু মহল-৯১-এর মাহবুবুর রহমান ও হজরত আলী, মুক্তাগাছা-৯১ সংসদ-এর নজরুল ফরিদ ও মিজান।

এছাড়াও সরকারি নিবন্ধিত সামাজিক সংগঠন অনলাইন কমিউনিকেশন সোসাইটিসহ বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ খো খো ফেডারেশন দেশের ঐতিহ্যবাহী এই খেলাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করবে।

আরও পড়ুন

সর্বশেষ