জনপ্রশাসনে দক্ষতা, সততা ও মানবিক নেতৃত্বের জন্য পরিচিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জোন-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও উপসচিব জুলকারনাইন যুগ্ম সচিব পদে পদোন্নতি লাভ করেছেন।
এর আগে তিনি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় জনবান্ধব প্রশাসন গড়ে তোলা, সেবার মানোন্নয়ন এবং মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেন। সরকারি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নেওয়া তাঁর বিভিন্ন উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়।
কর্মজীবনে সততা, নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবেই তাঁর এই পদোন্নতিকে দেখছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে তিনি দেশের উন্নয়ন ও জনকল্যাণে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন।
জুলকারনাইনের যুগ্ম সচিব পদে পদোন্নতির খবরে সহকর্মী, শুভানুধ্যায়ী এবং মুক্তাগাছার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বন্ধু সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
শুভেচ্ছা জানান বন্ধু সংগঠন শিকড়-এর ক্রিয়েটর এডমিন কামাল পিন্টুও এডমিন প্যানেলের সদস্যবৃন্দ, জিএম-৯১-এর এনামুর রহমান রবি, তৌহিদুজ্জামান ছুটন, ফ্রেন্ডস ‘৯১ ফাউন্ডেশন ও বেঙ্গল চ্যানেল ২৪-এর সিইও এবি এম সিরাজুল হক সাজিদ, মুক্তাগাছা ‘৯১ সংসদ পক্ষ থেকে সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মুক্তি ও নজরুল ফরিদ, উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা তারিকুজ্জামান খান, বেঙ্গল প্রতিদিন-এর সম্পাদক শফিউল্লাহ সরকার, অনলাইন কমিউনিকেশন সোসাইটি-সহ বিভিন্ন সামাজিক ও বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বার্তায় তাঁরা বলেন, জুলকারনাইনের এই পদোন্নতি তাঁর দীর্ঘ কর্মজীবনের সততা, দক্ষতা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধের যথার্থ স্বীকৃতি। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বেও তিনি একই নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে রাষ্ট্র ও জনগণের সেবায় আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।