🏠︎ » সারাদেশ » ময়মনসিংহ » নগরবাসীর জীবনযাত্রা সচল রাখতে পাশে থেকে কাজ করে যাচ্ছি – এডভোকেট এম এ হান্নান খান

নগরবাসীর জীবনযাত্রা সচল রাখতে পাশে থেকে কাজ করে যাচ্ছি – এডভোকেট এম এ হান্নান খান

ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, জেলা কৃষকদলের সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আলহাজ্ব এডভোকেট এম এ হান্নান খান বলেছেন, “নগরবাসীর জীবনযাত্রা সচল রাখার লক্ষ্যেই আমি সবসময় তাদের পাশে থেকে কাজ করে যাচ্ছি। নাগরিকদের সর্বোচ্চ সেবা ও সুবিধা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য।


গত ২৭ জুন শনিবার ময়মনসিংহ নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের কৃষ্টপুর মালঞ্চ কলোনির বাসিন্দারা দীর্ঘদিনের পানি সংকটের বিষয়টি তার নজরে আনেন। প্রায় ২০০ পরিবারের সদস্যরা পানি সরবরাহ বন্ধ থাকায় দৈনন্দিন কাজকর্ম স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারছিলেন না।


অভিযোগ পাওয়ার পরপরই এডভোকেট এম এ হান্নান খান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এবং দক্ষ মিস্ত্রি পাঠিয়ে সমস্যার সমাধানের উদ্যোগ নেন। মিস্ত্রিদের পরামর্শ ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় সারাদিনের কাজ শেষে কলোনির পানি সরবরাহ ব্যবস্থা পুনরায় সচল করা সম্ভব হয়।


পানি সংকট নিরসনের পর কৃষ্টপুর মালঞ্চ কলোনির বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেন এবং এডভোকেট এম এ হান্নান খানের প্রতি কৃতজ্ঞতা জানান।এ সময় এডভোকেট এম এ হান্নান খান সমস্যার সমাধানে সহযোগিতাকারী স্থানীয় বাসিন্দা, মিস্ত্রি ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন

সর্বশেষ