কোন ইউনিয়নে কবে ভোট, ১৬ নভেম্বর সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন

দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ধাপভিত্তিক ভোটের তারিখ ও কোন ইউনিয়নে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা নির্ধারণে আগামী ১৬ নভেম্বর বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। একই বৈঠকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উৎপাদন ও বিতরণ নিয়েও আলোচনা হবে। বুধবার (১১ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, প্রধান […]
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান, জব্দ গুরুত্বপূর্ণ নথিপত্র

রোগীদের চিকিৎসাসেবা নিতে হয়রানি, দালালদের দৌরাত্ম্য, চিকিৎসা সরঞ্জাম অচল থাকা এবং পরিচ্ছন্নতা ব্যবস্থায় অবহেলার অভিযোগে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১১ নভেম্বর) দুপুরে দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ও ওয়ার্ড পরিদর্শনের পাশাপাশি প্রয়োজনীয় কিছু নথিপত্র জব্দ […]
জবিতে ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার রেজওয়ানের তিন দিনের রিমান্ড

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রেজওয়ান আহম্মেদকে (২৪) তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রিমান্ড আবেদনে তাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অর্থবিষয়ক সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই কামাল উদ্দিন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। […]
নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তির পথে? ইসরায়েলি পার্লামেন্টের প্রথম দিনেই একের পর এক বিতর্কিত আইন বাতিলের উদ্যোগ

নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশনেই বড় রাজনৈতিক চমক। নেতানিয়াহু সরকারের বিচার বিভাগ, গণমাধ্যম ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর একাধিক আইন বাতিলের প্রস্তাব উত্থাপন করেছে বিরোধী জোট। ইসরায়েলের রাজনীতিতে শুরু হয়েছে নতুন এক অধ্যায়। দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর দেশটির নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশনেই তাঁর সরকারের নীতির বিরুদ্ধে বড় ধরনের রাজনৈতিক […]
নেত্রকোনায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে একটি মহিলা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগর হুজুরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ঘটনায় জন্ম নেওয়া শিশুকন্যার ভরণপোষণ, শিক্ষা, চিকিৎসা ও লালন-পালনের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রকে বহনের নির্দেশও দিয়েছেন আদালত। বুধবার (১১ নভেম্বর) নেত্রকোনার […]
গফরগাঁওয়ে মহিলা দলের নেত্রী শিউলীর নির্বাচনী প্রচারণায় সাবেক আওয়ামী লীগ নেতা আবু সাঈদ

ময়মনসিংহ প্রতিনিধি: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ২ নং বারবাড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচারণা ও সাংগঠনিক তৎপরতায় ব্যস্ত সময় পার করছেন দিলনাহার বেগম শিউলি। তিনি গফরগাঁও পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক। তবে তাঁর নির্বাচনী তৎপরতায় আবু সাঈদ (মেম্বার) নামের এক ব্যক্তির সম্পৃক্ততা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে। স্থানীয়ভাবে আবু […]
লক্ষ্মীপুরে সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে যুবকের টিকটক, সমালোচনার ঝড়

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ে কর্মকর্তার চেয়ারে বসে টিকটক ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের ঘটনায় সমালোচনার সৃষ্টি হয়েছে। অভি মাহমুদ (২২) নামের এক যুবকের ১৯ সেকেন্ডের ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সরকারি কার্যালয়ের নিরাপত্তাব্যবস্থা ও সংশ্লিষ্টদের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। ‘কালা ভাই 0.2’ নামের একটি ফেসবুক পেজ ও টিকটক অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করা হয়। […]
এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদার বৈঠক, নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ দল পাঠাতে চায় তুরস্ক

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব পণ্য উৎপাদনসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় ও প্রান্তিক নারীদের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময়ের জন্য একটি বিশেষজ্ঞ দল পাঠানোর আগ্রহ জানিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী […]