পরীমনিকে সাংবাদিকদের কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ হিরো আলমের

সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম। একই সঙ্গে গণমাধ্যমের প্রভাব তুলে ধরে তিনি বলেছেন, যে মিডিয়া কাউকে ‘হিরোইন’ বানাতে পারে, সেই মিডিয়াই তাকে ‘জিরোইন’ বানিয়ে দিতে পারে। সোমবার (৯ নভেম্বর) রাতে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী গরুর হাটে আয়োজিত মাসব্যাপী গ্রামীণ […]

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন। মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্য […]

আওয়ামী লীগের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে বিধিনিষেধ মানার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

বাংলাদেশ আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) এবং দলটির অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রমের পাশাপাশি গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, ২০২৫ সালের ১২ মে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা […]

কিশোরগঞ্জে গৃহবধূ হত্যার দায়ে বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জের করিমগঞ্জে রান্নার চুলার ধোঁয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে গৃহবধূ জ্যোৎস্না বেগমকে পিটিয়ে হত্যার দায়ে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে বাবা-ছেলেও রয়েছেন। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণে […]

শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন—জানি না: নুর

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, সে বিষয়ে নিশ্চিত নন বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেছেন, শেখ হাসিনার নামে বিভিন্ন সময়ে যেসব বক্তব্য প্রচারিত হচ্ছে, সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি, নাকি বাস্তব—তা নিয়েও প্রশ্ন রয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস […]

পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে কর্মসূচি পালন করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ককটেল বিস্ফোরণ ও কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকায় সেতুর দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলা স্বেচ্ছাসেবক লীগের […]

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন, রাজধানীর মিরপুরে ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৯ প্লাটুন […]

নওগাঁয় পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, তদন্তে পুলিশ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ শহরের বাইপাস সড়কের গাবতলী মোড় এলাকায় পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গাবতলী মোড়ে পাশাপাশি তিনটি বাস দাঁড় করানো ছিল। রাত সাড়ে ১২টার দিকে […]

অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাতের অভিযোগ, প্রেমিকা পুলিশ হেফাজতে

খুলনা ব্যুরো : খুলনা মহানগরীর খালিশপুরে প্রেমের সম্পর্কের বিরোধের জেরে অনিক হাসনাত মুন্না (১৯) নামে এক তরুণকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে তার প্রেমিকার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত তরুণীকে হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে নগরীর আলমনগর পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত অনিককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত […]

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালক দগ্ধ হয়ে নিহত

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুরে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচাঁদ (৫০) দগ্ধ হয়ে মারা গেছেন। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কালাচাঁদ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের বাসিন্দা। তিনি ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে […]