ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস

তপু রায়হান রাব্বি || ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধি ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, সমবায় খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় […]

মুহিব উল্লাহ হত্যা মামলার অন্যতম আসামি গ্রেপ্তার, কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে আটক

কক্সবাজারের আলোচিত রোহিঙ্গা নেতা মাস্টার মুহিব উল্লাহ হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি ও মিয়ানমারের নাগরিক খাইরুল আমিন ওরফে বলি আমিনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। রোববার (৮ নভেম্বর) রাত ১২টা ১৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা […]

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার, ধানের কেজি ৩৫ টাকা

চলতি ২০২৬-২৭ অর্থবছরে আমন মৌসুমে মোট ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে ৩ লাখ মেট্রিক টন ধান, ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। রোববার (৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সচিবালয়ে আয়োজিত […]

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। রোববার (৮ নভেম্বর) দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী জানান, গত ৭ নভেম্বর সৌদি আরবে সংঘটিত দুর্ঘটনায় সাত বাংলাদেশির মৃত্যু ও ছয়জন আহত হওয়ার ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ […]

মানুষের জীবনযাত্রা ও অর্থনীতির চিত্র বদলে দিতে ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়ক চার লেনে উন্নীতকরণে ডেপুটি স্পিকারের ডিও লেটার

ময়মনসিংহ বিভাগের ব্যস্ততম রাস্তা ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়ক চার লেনে উন্নীত করার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে ডিও লেটার দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। রবিবার (৮ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বরাবর তিনি এই চিঠি প্রেরণ করেন। চিঠিতে বলা হয়, “উপর্যুক্ত বিষয়ে আপনার […]

‘রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানে পাঠানো হবে’: পাপিয়া

বিএনপির সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া জামায়াতে ইসলামীকে নিয়ে সমালোচনা করে বলেছেন, ‘রেডি হও জামায়াতে ইসলামী, পাকিস্তান তোমাদের উপযুক্ত জায়গা। তোমাদের পাকিস্তানে পাঠানো হবে।’ শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব […]

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোতায়েন করা বিজিবি সদস্যরা ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর; নারায়ণগঞ্জের শিবু মার্কেট, […]

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক-রেলপথ অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করে নতুন উপজেলা গঠনের উদ্যোগের প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের কারণে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর ও […]

ভোরে পিকআপভর্তি ষাঁড়-বাছুর চোরাচালানের চেষ্টা, দুর্গাপুরে আটক চক্রের সদস্যরা

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চোরাচালানের মাধ্যমে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এগুলো আনা হয়েছিলো। পুলিশের এই অভিযানে এসময় একটি পিকআপ ও ভুয়া রশিদ বই জব্দ করা হয়। এসব ষাঁড়-বাছুরের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৫৪ হাজার টাকা। শনিবার (৭ নভেম্বর) দুপুরে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃত […]