ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ডে এমপিপুত্র

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় স্থানীয় সংসদ সদস্য আবদুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে দ্বিতীয় দফায় আরও দুই দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২ নভেম্বর) সকালে গুরুদাসপুর আমলি আদালতের বিচারক মাহমুদুল হাসান রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন। নাটোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, […]
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাংবাদিক ও বিজিবি সদস্য আহত

শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিকদের আন্দোলনের কারণে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হলেও থামেনি বিক্ষোভ। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকেরা। তাঁদের সরাতে গেলে পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও […]
শ্রমিকদের সড়ক অবরোধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় পাশে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। সকাল থেকে কোনাবাড়ী, মৌচাক, সফিপুর ও পল্লীবিদ্যুৎ এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে […]
সংগ্রাম পেরিয়ে সাফল্যের শিখরে দুর্গাপুরের অমিত খান, বিসিএস ক্যাডার হিসেবে নতুন কর্মজীবন শুরু

বিসিএস ক্যাডার হিসেবে নিজের নতুন কর্মজীবন শুরু করলেন নেত্রকোণার দুর্গাপুর উপজেলার অদম্য মেধাবী অমিত খান অমি। রবিবার (১ নভেম্বর) খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তিনি সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন। ৪৫ তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে অমিত খান প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। দুর্গাপুরের ঝাঞ্জাইল এলাকায় বেড়ে ওঠা অমিত খান খুলনা প্রকৌশল ও প্রযুক্তি […]
দুর্গাপুর উপজেলার ইতিহাসে নাঈমুরের অনন্য কৃতিত্বপূর্ণ অর্জন, হ্যাটট্রিক জিপিএ ফাইভে মেধার স্বাক্ষর

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার ইতিহাসে মেধার স্বাক্ষর রেখে অনন্য কৃতিত্বপূর্ণ অর্জনের রেকর্ড গড়েছে নাঈমুর রহমান জয়। চলতি বছরের এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পাওয়ায় তার হ্যাটট্রিক জিপিএ ফাইভ পূর্ণ হলো। প্রতিদিনের নিরলস পরিশ্রম আর অধ্যবসায় তাকে এনে দিয়েছে টানা তিনটি পাবলিক পরীক্ষায় জিপিএ ফাইভ পাবার কৃতিত্ব। নাঈমুর রহমান জয় এবারের এইচএসসি পরীক্ষায় দুর্গাপুরের সুসং সরকারি মহাবিদ্যালয় থেকে […]