ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন মির্জা ফখরুলের ছোট ভাই

শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। মির্জা ফয়সাল আমিনের পক্ষে ফরমটি উত্তোলন করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক […]

প্রথমবারের মতো ফুলপুরে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের (১ম ধাপ) উদ্বোধন করা হয়েছে।

তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ (ফুলপুর) প্রতিনিধি : ‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’—এই স্লোগানকে সামনে রেখে প্রথমবারের মতো ফুলপুরে কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের (১ম ধাপ) উদ্বোধন করা হয়েছে। ময়মনসিংহের ফুলপুর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) হোসেনপুর কলেজে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন ময়মনসিংহ […]

যে কোনো ক্রীড়া আয়োজনের আগে নিতে হবে অনুমতি, টেকনাফে ক্রীড়া সংস্থার নতুন সিদ্ধান্ত

কক্সবাজারের টেকনাফের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থা। এর মধ্যে উপজেলায় যেকোনো ধরনের ক্রীড়া টুর্নামেন্ট বা প্রতিযোগিতা আয়োজনের আগে উপজেলা ক্রীড়া সংস্থার অনুমতি নেওয়া বাধ্যতামূলক করার সিদ্ধান্ত উল্লেখযোগ্য। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা […]

পা হারানো রায়হানের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হবে ভাতা-ট্রাইসাইকেল

ঢাকার রেলওয়ে স্টেশন এলাকায় একটি চক্রের হাতে পড়ে ডান পা কেটে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা কিশোর মো. রায়হানের পাশে দাঁড়িয়েছে লোহাগাড়া উপজেলা প্রশাসন। প্রায় সাত মাস নিখোঁজ থাকার পর বাবার কাছে ফিরে আসা ১২ বছর বয়সী ছেলে মো: রায়হান চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি সাতগড় নয়াপাড়ার দিনমজুর নাজিম উদ্দিনের ছেলে। সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রায়হানকে […]

রামুতে তামাক চাষ নিরুৎসাহিত করতে ৩২৫ কৃষককে কৃষি উপকরণ বিতরণ

কক্সবাজারের রামু উপজেলার পূর্বাঞ্চলের গর্জনিয়ায় তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করতে বিকল্প আয়ের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে কৃষকদের মধ্যে মুরগি পালনের ঘর, মুরগি এবং ভার্মি কম্পোস্ট সার তৈরির উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় নাজের চৌধুরী ভবনে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন মুক্তি কক্সবাজারের প্রজেক্ট ম্যানেজার রিয়ে কুণ্ডু (জাপান)। অনুষ্ঠানে উপস্থিত […]

গাছের চারা খাওয়া নিয়ে ঝগড়া, নির্মম হত্যার শিকার কৃষক

নেত্রকোণায় প্রতিবেশীর গরু গাছের চারা খেয়ে ফেলাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। জেলার মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তোতা মিয়া (৪০) উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের মৃত আসজ জামানের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, গত শনিবার সন্ধ্যায় প্রতিবেশী তোতা মিয়ার গরু, রবি মিয়ার গাছের চারা খেয়ে ফেলে। এ […]