ময়মনসিংহের ত্রিশালে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৪

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আরও চারজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন দুর্ঘটনাস্থলেই মারা যান। অপরজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীর বাজারসংলগ্ন তিরখী বালুখলা এলাকায় ময়মনসিংহ-গফরগাঁও সড়কে এ দুর্ঘটনা […]

ঢামেক হাসপাতালে একই দিনে দুই কারাবন্দির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই কারাবন্দির মৃত্যু হয়েছে। তারা হলেন মো. রফিকুল ইসলাম (৫৪) ও কয়েদি আব্দুর রহিম (৬০)। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে পৃথক সময়ে তাদের মৃত্যু হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মৃত দুই কারাবন্দির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কারা […]

উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর নেওয়া হলো আহত সেনা কর্মকর্তা মহিউদ্দিনকে

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণের সময় দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মহিউদ্দিন মির্জাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে। সোমবার সকালে একটি বিশেষ মেডিকেল ফ্লাইটে তাকে ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে নেওয়া হয়। সিঙ্গাপুরে ক্যাপ্টেন মহিউদ্দিনের বিশেষায়িত চিকিৎসা দেওয়ার কথা রয়েছে। তার সঙ্গে একজন অ্যাটেনডেন্ট রয়েছেন। এছাড়া ওই বিশেষ ফ্লাইটে একটি চিকিৎসক দলও রয়েছে। […]

গাজীপুরে ব্রিফকেসে নারীর খণ্ডিত মরদেহ, পিবিআই বলছে হত্যার রহস্য উদঘাটন

গাজীপুরের ভবানীপুরে ডোবার পানিতে ভাসমান ব্রিফকেস ও প্লাস্টিকের বস্তা থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি-দা, নিহতের জাতীয় পরিচয়পত্র, মোবাইল ফোন ও জুতা উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর পিবিআইয়ের […]

সাত ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ১২ নভেম্বর

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সাত ধাপে আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৪ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। প্রস্তাবিত সূচি অনুযায়ী, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপে ১৩ ডিসেম্বর এবং […]

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়লেন ঢাবি শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় প্রদর্শিত পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি ছিঁড়ে ফেলেছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। সোমবার দুপুর আড়াইটার দিকে ডাকসু সংগ্রহশালায় গিয়ে উর্দু বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার ছবিগুলো ছিঁড়ে ফেলেন। ছবি ছেঁড়ার সময় আবু তৈয়ব বলেন, দেশের ভাষা আন্দোলনের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাদ দিয়ে পাকিস্তানের জিন্নাহর […]

‘আল্লাহ আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’—বৃদ্ধ সাজুর আকুতি

প্রায় ৭০ বছরের দাম্পত্য জীবন সাজু শেখ ও নূরজাহান বেগমের। শেরপুর সদর উপজেলার খুনুয়া চরপাড়া গ্রামের এই বৃদ্ধ দম্পতির জীবনে দীর্ঘদিন ধরেই অভাব নিত্যসঙ্গী। বয়সের ভারে সাজু শেখ এখন আর কাজ করতে পারেন না। অন্যদিকে প্রায় ছয় বছর ধরে শয্যাশায়ী তাঁর স্ত্রী নূরজাহান বেগম। সম্প্রতি এই দম্পতির দুর্বিষহ জীবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে […]

ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার আবেদন রুমিন ফারহানার

সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী রুমিন ফারহানা। সোমবার (১৪ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো এক লিখিত আবেদনে এ অভিযোগ করেন তিনি। আবেদনে রুমিন ফারহানা উল্লেখ করেন, গত ১১ সেপ্টেম্বর […]

নেত্রকোণায় মাটির নিচে মদের ভান্ডার, যেভাবে খুঁজে পেল পুলিশ

ফেনীতে চার তরুণ অপহরণের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম পলাতক আসামি জাহাঙ্গীরকে (২৯) কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জাদিমুড়া এলাকায় ফেনীর অপহরণ […]