মায়ের অনুরোধে ফুলপুরে মাদকাসক্ত হৃদয়কে একবছরের কারাদন্ড

যখন বন্ধু-বান্ধবের পাল্লায় পড়ে সন্তান মাদকাসক্ত হয়ে দিশেহারা হয়ে পরছে। তখন অসহায় মা জননী নিজ সন্তানকে ভালো রাখতে আইনের হাতে তুলে দিলেন। সে মাদক সেবক হিসেবে সকলের পরিচিত ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা বাজারের মারুফ হাসান হৃদয়। সে দীর্ঘ দিন যাবত ড্যান্ডি নামের একধরনের মাদকে আসক্ত ছিল, মাদকাসক্ত স্বামীকে মাদক থেকে ফেরাতে না পেরে তার স্ত্রীও […]
নওগাঁর ছাত্রাবাসে কলেজশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁ শহরের একটি ছাত্রাবাস থেকে ইমন (২৫) নামে এক কলেজশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে শহরের ভাঙ্গাবাড়িয়া মধ্যপাড়া এলাকার ‘জননী’ ছাত্রাবাসের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইমন নওগাঁ জেলার মান্দা উপজেলার মাগুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি নওগাঁ সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ […]
বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

মেডিক্যাল ভর্তি পরীক্ষা নিট (NEET)-এর প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষাখাতে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে টানা আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) দুপুরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন। এক্সে দেওয়া পোস্টে ধর্মেন্দ্র প্রধান বলেন, “প্রথম […]
২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন? পদত্যাগের পর রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা

২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন—তা নিয়ে ব্যাপক আলোচনা। শুক্রবার (২৪ জুলাই) তার পদত্যাগের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়ায় দিনভর ছিল সরগরম রাজনৈতিক অঙ্গন। আওয়ামী লীগ সরকারের সময় দায়িত্ব নেওয়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নেতারা বলেছেন, দেরিতে হলেও […]
সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

ঢাকা : সব ধরনের বাধা অতিক্রম করে বাংলাদেশকে উন্নয়ন ও প্রযুক্তির পথে এগিয়ে নেওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকার একটি স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে এবং সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকারভিত্তিক খাত হিসেবে বিবেচনা করছে। শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ে নভো থিয়েটারে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম […]
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাউসী এলাকায় অবস্থিত মেসার্স স্বস্তিকা রাইসমিল দীর্ঘদিন ধরে কার্যক্রমহীন থাকলেও প্রতিষ্ঠানটির নামে সরকারি চাল সরবরাহ এবং সম্প্রতি ৬৪ টন ধান বরাদ্দ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা এবং খাদ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, একসময় রাইসমিল হিসেবে পরিচালিত […]
কার্ডের খেলা না খেলে মানুষের কর্মসংস্থান নিশ্চিত করুন: নাহিদ ইসলাম

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বিভিন্ন কার্ডের বদলে সত্যিকার অর্থে মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। শুক্রবার সন্ধ্যায় তিনি জুলাই পদযাত্রার অংশ হিসেবে নেত্রকোণার মোহনগঞ্জে পৌর শহরের রেলস্টেশন এলাকায় পথসভায় একথা বলেন । নাহিদ ইসলাম বলেন, সরকারকে আমরা বলেছি বিভিন্ন কার্ডের খেলা না খেলে সত্যিকার অর্থে মানুষের কর্মসংস্থান নিশ্চিত […]