🏠︎ » শিক্ষা » মাদারীপুরে শিবচরে ২০২৫ সনের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মাদারীপুরে শিবচরে ২০২৫ সনের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মাদারীপুরে শিবচরে ২০২৫ সনের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগষ্ট ২০২৬) সকালে শিবচর উপজেলা ৭৫ নং বড় বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে পাঁচ্চর ইউনিয়ন ও ২০২৫ সনের ১৭ জন প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মাদারীপুর -১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাঈদ উদ্দীন আহমাদ হানজালা এমপি ।

বড় বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি সভাপতি জনাব এ,আর,এম ওয়ায়েয সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার জনাব সৈয়দাতুন্নেসা রূপা, জনাব এস এম আমিন উদ্দিন মিয়া ইন্সট্রাক্টর ইউ আর সি, অত্র বিদ্যালয়েে ম্যানেজিং কমিটির সদস্য কাওছার মিয়া, হাজী শরীয়তউল্লাহ (রহ.) এর ৭ম পুরুষ আলহাজ্ব হযরত মাওলানা মোঃ মোহসেন মিয়া, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুস সালাম মিয়া সহকারী উপজেলা প্রাথমিক সকল শিক্ষা অফিসার বৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

শফিক স্বপন
মাদারীপুর প্রতিনিধি

আরও পড়ুন

সর্বশেষ