ময়মনসিংহের ফুলপুরে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে আলোচনা সভা ও শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা শাখার জামায়াতের আমির আব্দুল করিম।

তিনি তার বক্তব্যে বলেন, “জুলাই বিপ্লবের বীর শহীদদের রক্ত ও ত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া হবে না। একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে তাদের এই আত্মত্যাগ যুগ যুগ ধরে প্রেরণা জোগাবে।
ফুলপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির জাকির হোসেন মাষ্টার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাহাবুব রশিদ ফরাজি। এছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাহাবুব আলম মন্ডল সহ স্থানীয় জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ। আলোচনা সভায় বক্তারা জুলাই শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। অনুষ্ঠান শেষে শহীদদের স্মরণে ও দেশের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধি