🏠︎ » সারাদেশ » ময়মনসিংহ » ময়মনসিংহে বাউল গানের আসর ‘ভাব তরঙ্গ’ অনুষ্ঠিত

ময়মনসিংহে বাউল গানের আসর ‘ভাব তরঙ্গ’ অনুষ্ঠিত

ময়মনসিংহ নগরীর জয়নুল উদ্যানের ব্যাটবল চত্বর বধ্যভূমি প্রাঙ্গণে বাউল গানের আসর ‘ভাব তরঙ্গ’ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১০ জুলাই ২০২৬) সন্ধ্যা ৭:১৫ টায় সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের উদ্যোগে এই আসর শুরু হয। শেকড়ের সংস্কৃতির সহজাত রুপটি প্রজন্মের সামনে তোলে ধরার মানসে ‘ভাব তরঙ্গ’ নামের বাউল গানের আসরের আয়োজন করে সংগঠনটি।

আয়োজক সংগঠনের বরাতে জানা যায়, সংগঠনটি ধারাবাহিকভাবে সহজাত শেকড়ের সংস্কৃতির শুদ্ধ স্বরুপ বিকাশের লক্ষ্যে ধারাবাহিকভাবে ‘ভাব তরঙ্গ’ বাউল গানের আসর আয়োজন করে যাবে। ভাব তরঙ্গের এক এক পর্বে এক এক সাধকের গানের বাণী পরিবেশিত হবে। প্রথম পর্বে এই আয়োজনে সাধককূলের শিরোমণি লালন ফকিরের গানের বাণী পরিবেশিত হয়। লালনের গানের বাণী পরিবেশন করেন বাউল স্বদেশ তালুকদার, বাউল নুর ইসলাম মিয়া, বাউল মো: দুলাল সরকার, বাউল দুলাল নাগ ও বাউল গোপাল চন্দ্র কর। বাদ্যযন্ত্রে সংগত করেন হারমোনিয়ামে স্বদেশ তালুকদার, ঢোলে শিপন বর্মন, দোতরায় বিপ্লব সরকার এবং মন্দিরায় গোপিনাথ।

সংগঠনের সভাপতি ইমতিয়াজ আহমেদ বেঙ্গল প্রতিদিন কে বলেন, বাঙালী জাতির রয়েছে সহজাত সংস্কৃতির সমৃদ্ধ ভান্ডার। বাংলার মাটি বাউল সাধকদের পুন্যভূমি। যুগ যুগ ধরে বাংলার মাটিতে আগমন ঘটেছে স্বশিক্ষায় শিক্ষিত বাউল সাধকদের। তাঁরা তাঁদের গানের মাধ্যমে ব্যক্ত করেছেন সৃষ্টির কথা, সৃষ্টিতত্ত্বের কথা, মানবতার কথা, সহমর্মিতার কথা, সহনশীলতার কথা, সম্প্রীতির কথা, অসাম্প্রদায়িক সহাবস্থানের কথা। বাউল সাধকদের গানগুলোর শুদ্ধ রুপ ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ‘ভাব তরঙ্গ’ নামের গানের আসরটির সূচনা করা হয়েছে। প্রতি পর্বে বাউল সাধকদের গান পরিবেশিত হবে। এছাড়া চারিদিকে আজ সংস্কৃতির নামে সঙ্গীতের আবরণে বানিজ্যিক চিত্র দৃশ্যমান। এতে শেকড়ের সংস্কৃতির শুদ্ধ রুপটি আক্রান্ত। বাউল সাধকদের গানের বাণীর শুদ্ধ রুপ তোলে ধরা একান্ত জরুরি। সে ভাবনা থেকেই সমাজ রূপান্তর ‘ভাব তরঙ্গ’ নামে আয়োজনটির শুভ সূচনা করেছে।

আরও পড়ুন

সর্বশেষ