ফুলপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বর্ষাকালীন দুর্যোগ মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি সভা

চলতি বর্ষা মৌসুমে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, বন্যা ও নদীভাঙন পরিস্থিতি মোকাবিলায় ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুর ১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বেগম শাহিন, উপজেলা […]