ফুলপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ময়মনসিংহের ফুলপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহিদ ও আহতদের স্মরণে নানা কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৫ আগস্ট) দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে শহীদ সাইফুল চত্বরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা, সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, […]