সমাজ থেকে দুর্নীতি ও স্বজনপ্রীতি জিরো পর্যায়ে পৌঁছাতে হবে : ডেপুটি স্পিকার

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র সঙ্গে তাঁর নির্বাচনী এলাকা নেত্রকোণা ১ আসনের ১৫ সদস‌্য বিশিষ্ট ইমাম প্রতিনিধিদল সংসদ ভবনস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় ডেপুটি স্পিকার সবার খোঁজখবর নেন এবং স্বীয় দায়িত্ব পালনের জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন। রবিবার (১৯ এপ্রিল) এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় ব্যারিস্টার কায়সার কামাল […]

বাড়িঘরে হামলা, দুর্গাপুরে আতঙ্কে পরিবার

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ হামলা, হত্যাচেষ্টা এবং নারীর শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের ভাদুয়া গ্রামে গত ৯ এপ্রিল সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নামাজের সময় উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশীদের […]

জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য : ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তার নির্বাচনী এলাকা নেত্রকোণা ১ আসনের খ্রিস্টান কমিউনিটির ব্যক্তিবর্গ সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় ডেপুটি স্পিকার সবার খোঁজখবর নেন এবং এলাকার উন্নয়নে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সবার সহযোগিতা কামনা করেন। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় ডেপুটি স্পীকার তাদের সঙ্গে […]

নারী শিক্ষায় গতি: ১০ দিনেই ডেপুটি স্পিকারের উদ্যোগ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের পরিদর্শনের দশ দিনের মধ্যেই দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার মান উন্নয়নে কলেজ সংস্কার কাজের প্রক্রিয়া শুরু হয়েছে। গত ৪ এপ্রিল তিনি পরিদর্শন করে কলেজটির সার্বিক খবর নেন। এসময় তিনি কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের সমস্যা চিহ্নিত করেন এবং দ্রুত সময়ের […]

নেত্রকোণায় সংবর্ধিত হলেন কণ্ঠশিল্পী মিজানুর রহমান কাঞ্চন

বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইতে প্রচারিত এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন আয়োজিত জনপ্রিয় সংগীত রিয়েলিটি শো সবুজ সুরের সন্ধানে-সিজন এক – এ চ্যাম্পিয়ন কণ্ঠশিল্পী মিজানুর রহমান কাঞ্চন এবার গণমানুষের সংবর্ধনায় সিক্ত হলেন। নেত্রকোণার দুর্গাপুর উপজেলার গুজিরকোনা গ্রামে বাংলা নববর্ষে তাকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক ব্যক্তিত্ব ও […]

দুর্গাপুরে ৬০০ বোতল ফেয়ারডিল মাদকসহ আটক দুই

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় ফেনসিডিল সদৃশ ৬০০ বোতল ফেয়ারডিল মাদক সহ দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) পৌরসভার বুরুঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়। নেত্রকোণার পুলিশ সুপার (এসপি) মো. তরিকুল ইসলাম প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়। এর আগে, এদিন ভোরে দুর্গাপুর পৌরসভার বুরুঙ্গা ভাঙ্গা ব্রিজ এলাকায় এ অভিযান চালানো […]

নেত্রকোণার হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে ডেপুটি স্পিকার

আকস্মিক পাহাড়ি ঢলে নেত্রকোণার হাওর অঞ্চলে কৃষকের স্বপ্নের ফসল তলিয়ে গিয়ে তা নষ্ট হবার উপক্রম হয়েছে। বর্তমানে ফসল রক্ষার্থে ভীষণ দুশ্চিন্তায় কৃষক। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার (২ এপ্রিল) নেত্রকোণার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের কাউয়ার বাড়ি খাল ও তৎসংলগ্ন প্লাবিত […]

ডেপুটি স্পিকারের সহকারী একান্ত সচিব হলেন মীর্জা নজরুল

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মীর্জা সালমান আরশাদ নজরুল। রবিবার ( ২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল-এর অভিপ্রায় অনুযায়ী তাঁর সহকারী একান্ত সচিব পদে মীর্জা সালমান আরশাদ […]

দুর্গাপুরে সুসঙ্গ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নেত্রকোণার দুর্গাপুরে সুসঙ্গ সম্মিলিত সাহিত্য সাংস্কৃতিক পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুর্গাপুর পৌর শহরের কুমার দ্বিজেন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জুর সভাপতিত্বে ও কবি বিদ্যুৎ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। […]

নেত্রকোণার নতুন ডিসি খন্দকার মুশফিকুর রহমান

নেত্রকোণার নতুন জেলা প্রশাসক নিযুক্ত হলেন খন্দকার মুশফিকুর রহমান। রোববার (১৫ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের তথ্য জানানো হয়। এর আগে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রজ্ঞাপনের মাধ্যমে জানা যায়, খন্দকার মুশফিকুর রহমানকে নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা […]