দুই দফা সংস্কারেও টেকেনি ত্রিশাল-পোড়াবাড়ী সড়ক, খানাখন্দে দুর্ভোগ চরমে

ময়মনসিংহের ত্রিশাল-পোড়াবাড়ী সড়কটি অল্প সময়ের ব্যবধানে দুই দফা সংস্কার হলেও স্থায়ী সমাধান মেলেনি। ভুক্তভোগীদের অভিযোগ, নিম্নমানের কাজের কারণে সংস্কারের কিছুদিন পরই সড়কে আবারও সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। বর্তমানে সড়কের বেশকয়েকটি স্থানে গভীর গর্ত ও ভাঙাচোরা অংশের কারণে যানবাহন চলাচল প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। এ সড়কে ত্রিশাল, ফুলবাড়িয়া ও টাঙ্গাইলের ঘাঁটাইল এলাকার মানুষ চলাচল করে। […]
ময়মনসিংহে ছয়তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ময়মনসিংহ অফিসময়মনসিংহ নগরীর কলেজ রোড এলাকায় এইচএসসি পরীক্ষা শুরুর প্রায় চার ঘণ্টা আগে ছয়তলা ভবনের ছাদ লাফিয়ে তিশা সরকার (১৮) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) ভোর ৬টার দিকে নগরীর কাচিঝুলী মসজিদ রোড এলাকার নাসা টাওয়ারে এ ঘটনা ঘটে। নিহত তিশা সরকার ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা […]
রোটারি ক্লাব অব ময়মনসিংহের সভাপতি হলেন মুনসুর আলম চন্দন (পিএইচএফ)

ময়মনসিংহ প্রতিনিধি: প্রান্ত স্পেশালাইজড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, বিশিষ্ট স্বাস্থ্যসেবা উদ্যোক্তা ও সমাজসেবক মুনসুর আলম চন্দন (পিএইচএফ) ২০২৬–২০২৭ রোটারি বর্ষে রোটারি ক্লাব অব ময়মনসিংহের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা খাতে দক্ষ নেতৃত্ব, আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং মানবকল্যাণে […]
গলায় বাদাম আটকে নালিতাবাড়ীতে ,প্রাণ গেল সাড়ে তিন বছরের শিশুর

শেরপুরের নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে শ্বাসরুদ্ধ হয়ে মানহা মনি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (তারিখ) দুপুরে পৌরশহরের বেপারীপাড়া হিরন্ময়ী মাঠসংলগ্ন এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত মানহা মনি সিলেটের বাসিন্দা মো. রুবেলের মেয়ে। পরিবারের সঙ্গে সে নালিতাবাড়ীতে তার নানা, স্কুলশিক্ষক মস্তুফা আহমেদের বাড়িতে অবস্থান করছিল। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাদাম খাওয়ার […]
কৃষক কার্ড থেকে পিংক বাস-সরকারের জনমুখী উদ্যোগ নিয়ে ময়মনসিংহে তথ্য অফিসের প্রেস ব্রিফিং

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গৃহীত বিভিন্ন অগ্রাধিকার কর্মসূচির জনমুখী সুবিধা ও কার্যকারিতা সাংবাদিকদের সামনে তুলে ধরতে ময়মনসিংহে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে জেলা তথ্য অফিস।মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে গণযোগাযোগ অধিদপ্তরের অধীন জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, […]
শখের চারা থেকে বাণিজ্যিক বাগান-ইউপি সদস্য হামিদুল্লাহর উদ্যোগে উদ্বুদ্ধ হচ্ছেন স্থানীয় কৃষকরা

শখের বশে রোপণ করা কয়েকটি লটকনের চারা আজ বদলে দিয়েছে এক কৃষকের ভাগ্যের গল্প। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামের ইউপি সদস্য মো. হামিদুল্লাহ এখন লটকন চাষে সফলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। মাত্র ৫১টি গাছের লটকন বিক্রি করেই চলতি মৌসুমে তিনি আয় করেছেন প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা। জানা যায়, ২০০৭ সালে নিজ জন্মস্থান […]
ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন ২০২৬) সকালে ময়মনসিংহ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ কিট প্যারেডের আয়োজন করা হয়। প্যারেডে অভিবাদন গ্রহণ ও কিট প্যারেড পরিদর্শন করেন মোঃ আশরাফুল করিম। তিনি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হিসেবে দায়িত্ব পালন করছেন এবং অতিরিক্ত দায়িত্বে প্রশাসন ও অর্থ শাখার দায়িত্বও পালন […]
ময়মনসিংহে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দ্রুত বিচার প্রক্রিয়া- ৯ দিনে চার্জশিট দাখিল,শেষ পর্যায়ে সাক্ষ্যগ্রহণ

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচারিক কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। ঘটনার মাত্র ৯ দিনের মধ্যে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের পর শুরু হয়েছে সাক্ষ্যগ্রহণ। ইতোমধ্যে ১৭ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহের মধ্যেই অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ শেষ হতে পারে। এরপর মামলাটি রায়ের পর্যায়ে পৌঁছাবে বলে আশা […]
নগরবাসীর জীবনযাত্রা সচল রাখতে পাশে থেকে কাজ করে যাচ্ছি – এডভোকেট এম এ হান্নান খান

ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, জেলা কৃষকদলের সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আলহাজ্ব এডভোকেট এম এ হান্নান খান বলেছেন, “নগরবাসীর জীবনযাত্রা সচল রাখার লক্ষ্যেই আমি সবসময় তাদের পাশে থেকে কাজ করে যাচ্ছি। নাগরিকদের সর্বোচ্চ সেবা ও সুবিধা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। গত […]
ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। সোমবার (২৯ জুন) জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি ল্যাবে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. […]