ঈশ্বরগঞ্জে বর্ণাট্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির […]

বিদ্যালয়ের বেদখল হওয়া জমি উদ্ধার সহ ছয় দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের মানববন্ধন

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বিদ্যালয়ের বেদখল হওয়া জমি উদ্ধার, নিরাপদ খেলার মাঠ নিশ্চিত করা, বহুতল ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন দুই বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ। রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় […]

নানা আয়োজনে ফুলপুরে জাতীয় মৎস্য পক্ষ পালিত

“রুপালি মৎস্যের স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ শেষে পরিষদের কনফারেন্স রুমে […]

ঈশ্বরগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যার পর পৌর শহরের বসুন্ধরা আবাসিক এলাকায় উপজেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য প্রকৌশলী […]

ফুলপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ১৫ আগস্ট শনিবার সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিল করেন বিএনপি। তারে ধারাবাহিকতায় বিএনপির উদ্যোগে ময়মনসিংহের ফুলপুরে পৃথক পৃথক স্থানে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে বাদ আসর মিলাদ […]

চলো অভ্যাস বদলাই এই স্লোগানে ফুলপুরে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন

“পরিচ্ছন্নতা হোক প্রতিদিনের অভ্যাস”‘চল অভ্যাস বদলাই, যেখানেই আমি সেখানেই পরিচ্ছন্নতা’ ময়মনসিংহের ফুলপুর পৌরসভার উদ্যোগে ‘পরিচ্ছন্নতা হোক প্রতিদিনের অভ্যাস’ স্লোগানকে সামনে রেখে পরিচ্ছন্নতা বিষয়ে (১৫ আগস্ট) শনিবার দুপুরে জনসচেতনতা তৈরিতে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস সাধনা ত্রিপুরার নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ক্যাম্পেইনটি পরিচালিত হয়। ক্যাম্পেইনে […]

কলমাকান্দায় রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক আহতের ঘটনায় নেপথ্যে যে কারণ

নেত্রকোণার কলমাকান্দায় কবরস্থান নিয়ে বিরোধের জেরে শুক্রবার দু পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় নারীসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার আমগড়া বাজারে বেশ কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনাও ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসার জন্য কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। স্থানীয় নাগরিকরা জানান, আমগড়া বাজারের পাশে একটি […]

ফুলপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

ময়মনসিংহের ফুলপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস সাধনা ত্রিপুরার সভাপতিত্বে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, ফুলপুর বাসস্ট্যান্ডের যানজট নিরসন এবং অবৈধ দোকানপাট উচ্ছেদসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভায় ইউএনও সাধনা ত্রিপুরা বলেন, উপজেলার […]

আমরা বিদেশী নই, দেশী পুলিশ, জনগনের স্বার্থে আমাদের কাজ করতে হবে: এসপি মোঃ কামরুল

ময়মনসিংহের ফুলপুর থানা পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার(এসপি) মোঃ কামরুল হাসান। বুধবার (১২ আগস্ট) বিকাল পৌনে ৩টায় আকস্মিক ফুলপুর থানা পরিদর্শন করেন। এ সময় থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয় খোঁজখবর নেন। তিনি বলেন, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউজ ডে এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের সাধারন মানুষের মাঝে পুলিশি সেবা পৌছে […]

ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে বদলে যাচ্ছে অসহায় হাজং দম্পতির জীবন, পাচ্ছেন নতুন ঘর

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার ৮৩ বছরের অসহায় বৃদ্ধ কিরণ হাজং শেষ বয়সে এসে আকুতি জানিয়েছিলেন, ‘মৃত্যুর আগে অন্তত একটি নিরাপদ ঘরে থাকতে চাই’। পলিথিনে ছাওয়া জরাজীর্ণ ঘরে স্ত্রীকে নিয়ে চরম মানবেতর জীবন পার করছিলেন তিনি। এবার তার কষ্টের অবসান ঘটছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে এই দম্পতি […]