শিক্ষক ধর্মঘরে, অভিভাবক নিয়েছেন পরীক্ষার দায়িত্ব

দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থা নতুন চ্যালেঞ্জের মুখে। সরকারি শিক্ষকরা দাবির ভিত্তিতে আন্দোলন ও পরীক্ষা বর্জন করায় অভিভাবকরা সরাসরি বিদ্যালয়ে প্রবেশ করে বার্ষিক পরীক্ষা পরিচালনা করেছেন। রাজবাড়ী, টাঙ্গাইল ও পাবনা সহ বিভিন্ন জেলার ঘটনা এটিকে আরও স্পষ্ট করেছে। রাজবাড়ীর টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শাখায় অভিভাবকদের চাপ ও জেলা প্রশাসকের মধ্যস্থতায় দেড় […]

প্রবাসীদের অধিকার রক্ষায় ট্রাইব্যুনাল গঠনের জোর দাবি মনজিল মোরসেদের

প্রবাসীদের অধিকার রক্ষা ও সমস্যার দ্রুত সমাধানে বিশেষ ‘প্রবাসী ট্রাইব্যুনাল’ গঠনের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) সভাপতি মনজিল মোরসেদ। পর্তুগালের লিসবনে কাজা দো বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি তুলে ধরেন। মঙ্গলবার সন্ধ্যায় লিসবনের দিজাজ রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত […]

সিঙ্গাপুরে অভিযানে গ্রেপ্তার ১১ বাংলাদেশি শ্রমিক

সিঙ্গাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১ জন বাংলাদেশি অভিবাসী শ্রমিককে গ্রেপ্তার করেছে দেশটির সেন্ট্রাল নারকোটিকস ব্যুরো (সিএনবি)। উডল্যান্ডস এলাকার একটি ডরমিটরিতে বৃহস্পতিবার রাতভর চলা এ অভিযানে মোট ১২ জনকে আটক করা হয়, যার মধ্যে ১১ জনই বাংলাদেশি এবং একজন মিয়ানমারের নাগরিক। স্থানীয় গণমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস জানিয়েছে, গ্রেপ্তারদের বয়স ২৩ থেকে ৪০ বছরের মধ্যে। সিএনবির বিবৃতিতে […]

লন্ডনে ‘গান ও আড্ডা’র জমকালো বর্ষপূর্তি উদযাপন

পূর্ব লন্ডনের এক স্থানীয় রেস্তোরাঁয় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো অনলাইনভিত্তিক বাংলা সংগীত প্ল্যাটফর্ম ‘গান ও আড্ডা’–র প্রথম বর্ষপূর্তি। গত ১৮ নভেম্বর আয়োজিত এই অনুষ্ঠানটি রূপ নেয় সংগীত, আড্ডা আর আনন্দ–উচ্ছ্বাসে ভরা এক মিলনমেলায়। ফেসবুক ও ইউটিউব–নির্ভর এই প্ল্যাটফর্মটি মাত্র এক বছরে দেশ–বিদেশের হাজারো শ্রোতার ভালোবাসা অর্জন করেছে। লন্ডনের শিল্প–সংস্কৃতি অঙ্গনের তিন ঘনিষ্ঠ সাংস্কৃতিক কর্মী— বিউটি […]

৩৭ নেতার মুক্তি দাবিতে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে স্মারকলিপি

সিলেটে শ্রমিক নির্যাতন বন্ধ, অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনসহ আটক ৩৭ শ্রমিক ও ট্রেড ইউনিয়ন নেতার মুক্তি এবং সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশি ওয়ার্কার্স কাউন্সিল (যুক্তরাজ্য)। বুধবার স্মারকলিপিটি যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের নিকট হস্তান্তর করা হয়। হাইকমিশনের প্রথম সচিব স্মারকলিপিটি গ্রহণ করেন। ওয়ার্কার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক শাহরিয়ার বিন আলী ও […]

ক্যালগেরিতে জেরিন তাজের একক প্রদর্শনী ২৫ অক্টোবর

কানাডার ক্যালগেরিতে আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে কানাডা প্রবাসী বাংলাদেশি চিত্রশিল্পী জেরিন তাজের একক চিত্র প্রদর্শনী। এ উপলক্ষে ক্যালগেরির সেলেসটিয়া প্রোডাকশন হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রদর্শনীর সার্বিক প্রস্তুতি ও আয়োজন নিয়ে বিস্তারিত জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি ইকবাল রহমান, সেলেসটিয়া প্রোডাকশন হাউজের কর্ণধার ডা. গুলশান আক্তার […]

প্রবাস ছেড়ে সফল খামারি বাবু মিয়া, পাহারায় চার বিদেশি কুকুর

মাত্র ১৪ বছর বয়সে মালয়েশিয়ায় পাড়ি দিয়েছিলেন বাবু মিয়া। এরপর সিঙ্গাপুর, মালয়েশিয়া হয়ে দীর্ঘ ১০ বছরের ইরাক অধ্যায়—কোথাও স্বপ্নের সাফল্য মিলেনি। বহু বছরের প্রবাস জীবনের নানা চড়াই–উতরাই শেষে একসময় সিদ্ধান্ত নেন, আর বিদেশ নয়—নিজের গ্রামেই কিছু করবেন। সেই সিদ্ধান্তই বদলে দেয় পুরো জীবন। রাজবাড়ীর কালুখালী উপজেলার গৌরাঙ্গপুর গ্রামে ফিরে বাবু মিয়া প্রথমে মাত্র তিনটি গাভি […]

কামরাঙ্গীরচরে মুদিদোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা, তদন্ত চলছে

রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে রকি (২৫) নামের এক মুদিদোকান কর্মচারীকে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাত সাড়ে তিনটার দিকে বড়গ্রাম মাতব্বর বাজার এলাকার হারিকেন ফ্যাক্টরির সামনে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ভোর সাড়ে চারটার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জানায়, নিহত রকি মাদারীপুর সদর উপজেলার […]

সিলেটে রাত সাড়ে নয়টার পর সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

সিলেট মহানগরে রাতের বাণিজ্যিক কার্যক্রম নিয়ন্ত্রণে নতুন সময়সূচি ঘোষণা করেছে মহানগর পুলিশ। আগামী রোববার থেকে হোটেল–রেস্তোরাঁ এবং ওষুধের দোকান ব্যতীত সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত সাড়ে নয়টার পর বন্ধ রাখতে হবে—এমন নির্দেশ দিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। সোমবার পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় সিদ্ধান্তটি গৃহীত হয়। সভা শেষে […]

নরসিংদীতে অটো–মোটরসাইকেল সংঘর্ষে দুই তরুণ বন্ধুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর শিবপুর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ বন্ধুর মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে আটটার দিকে শিবপুর-মনোহরদী আঞ্চলিক সড়কের পচারবাড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ আরও তিনজন আহত হয়েছেন। নিহতরা হলেন শিবপুর উপজেলার জয়মঙ্গল গ্রামের মোক্তার হোসেনের ছেলে মাহমুদুল হাসান (২২) এবং গাজীপুরের কাপাসিয়ার সনমানিয়া গ্রামের আবদুল জলিলের ছেলে […]