লাইফ জ্যাকেট ছাড়া সাঁতরে পরিবার বাঁচাল ১৩ বছরের কিশোর

পশ্চিম অস্ট্রেলিয়ায় মাত্র ১৩ বছর বয়সী এক কিশোরের সাহসিকতার কাহিনী সবাইকে অবাক করেছে। জিওগ্রাফ বে এলাকার সমুদ্রে প্যাডলবোর্ড এবং কায়াকিং করার সময় হঠাৎ শক্তিশালী বাতাসের মুখে তার পরিবার বিপদে পড়ে। পরিবারে ছিলেন তার ৪৭ বছর বয়সী মা ১২ বছরের ভাই এবং ৮ বছরের বোন। পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকায় কিশোরটি তীরে পৌঁছে সাহায্য আনার সিদ্ধান্ত […]
লুটের অস্ত্র উদ্ধার নির্বাচনে বাঁধা নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ৩ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা, লুট হওয়া অস্ত্র বা নিরাপত্তা চ্যালেঞ্জ কোনওভাবেই নির্বাচনকে প্রভাবিত করতে পারবে না। এমন আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বলেছেন এবারের নির্বাচন হবে আগের যে কোনো নির্বাচনের তুলনায় বেশি সুষ্ঠু ও উৎসবমুখর। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ডের আয়োজনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে […]
আবারও রেকর্ড দেশে স্বর্ণের দামে বড় উল্লম্ফন

টানা তিন দফা দরপতনের পর আবারও দেশের বাজারে স্বর্ণের দামে বড় উল্লম্ফন এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা বাড়ানো হয়েছে। ফলে প্রতি ভরি স্বর্ণের দাম আবারও আড়াই লাখ টাকার ঘর ছাড়িয়ে গেছে। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী […]
আজ পবিত্র শবে বরাত, রহমত ও মাগফিরাতের মহারজনী

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখের দিবাগত এই মহিমান্বিত রাতটি মুসলমানদের কাছে পরিচিত ক্ষমা ও মুক্তির রাত হিসেবে। ধর্মপ্রাণ মুসলমানদের বিশ্বাস, এ রাতে মহান আল্লাহ তায়ালার বিশেষ রহমত ও মাগফিরাত বর্ষিত হয়। শবে বরাত উপলক্ষে মুসলমানরা নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আজকার ও দোয়া-মোনাজাতে রাত […]
রমজান ঘিরে কম দামে মিলছে মাংস, দুধ ও ডিম

পবিত্র রমজান মাসকে সামনে রেখে সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর দিয়েছে সরকার। রমজানজুড়ে সুলভ মূল্যে গরুর মাংস, মুরগির মাংস, ডিম ও দুধ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে এই কার্যক্রম পরিচালিত হবে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, […]
শিল্প-সংযোগ জোরদারে ১৩টি আইএসসিকেএনএসডিএ’র ১ কোটি টাকার সরঞ্জাম সহায়তা

শিল্পখাতের চাহিদার সঙ্গে দক্ষতা উন্নয়ন কার্যক্রমের কার্যকর সংযোগ জোরদার এবং দক্ষতা উন্নয়ন ব্যবস্থাকে আরও শ্রমবাজারমুখী করতে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) দেশের ১৩টি শিল্প দক্ষতা পরিষদকে (আইএসসি) প্রায় ১ কোটি টাকা মূল্যের অফিস ও প্রযুক্তিগত সরঞ্জাম সহায়তা প্রদান করেছে। এই উদ্যোগ শিল্প-সংযোগ জোরদার এবং শিল্প দক্ষতা পরিষদসমূহের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অ্যাক্সেলারেটিং অ্যান্ড […]
ভারত ম্যাচে অনাগ্রহ পাকিস্তানের, অসন্তোষ প্রকাশ আইসিসির

২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে পাকিস্তান সরকারের বেছে বেছে ম্যাচ খেলার সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নজরে আসার পর সংস্থাটি এই অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। আইসিসি সূত্রে জানা গেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো চিঠি না এলেও সম্ভাব্য এই সিদ্ধান্তকে বৈশ্বিক টুর্নামেন্টের […]
১০ আসনে ধানের শীষ নেই, রাজনীতিতে নতুন সমীকরণ

দ্বারপ্রান্তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে। এমন গুরুত্বপূর্ণ সময়ে বড় রাজনৈতিক বাস্তবতার মুখে পড়েছে বিএনপি। বিভিন্ন আইনি জটিলতা ও আদালতের সিদ্ধান্তের কারণে আসন্ন নির্বাচনে মোট ১০টি আসনে দলটির প্রতীক ধানের শীষ থাকছে না। এর মধ্যে কুমিল্লা ৪ ও কুমিল্লা ১০ আসন বিশেষভাবে আলোচনায় এসেছে। কুমিল্লা ৪ আসনে […]
আজ খুলনা ও যশোরে তারেক রহমানের নির্বাচনী সফর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ দুই শহর খুলনা ও যশোরে নির্বাচনী প্রচারাভিযানে অংশ নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার ২ ফেব্রুয়ারি দিনব্যাপী সফরের মাধ্যমে তিনি এসব এলাকায় জনসভায় বক্তব্য দেবেন। দলীয় সূত্র জানায়, সোমবার বেলা ১১টায় ঢাকার উদ্দেশে হেলিকপ্টারে রওনা হয়ে খুলনায় পৌঁছাবেন বিএনপি চেয়ারম্যান। বেলা ১২টায় খুলনা নগরীর […]
শীত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

দেশের কিছু কিছু এলাকায় শীতের তীব্রতা কিছুটা কমেছে, তবে সন্ধ্যার পর এবং সকালবেলায় কিছুটা ঠান্ডা অনুভূত হচ্ছে। শনিবার ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর […]