৪০ বোতল ভারতীয় মদসহ দুর্গাপুরে তিন মাদক কারবারি গ্রেপ্তার

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় ৪০ বোতল ভারতীয় মদসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) দুর্গাপুর পৌর শহরের বিরিশিরি এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন—দুর্গাপুর ইউনিয়নের মেনকি ফান্দা গ্রামের মো. তাজ্জত আলী (৬৫), রাইদুল ইসলাম (২৮) এবং মো. তনু মিয়া ওরফে ইব্রাহিম (২৫)।পুলিশ জানায়, গোপন […]
ঈদগাঁওতে বসতঘরে ডাকাতি নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল লুট

ঈদগাও উপজেলার ঈদগাও ইউনিয়নে বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (৪ মার্চ) ভোররাত সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। এসময় নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল লুট করে নিয়ে গেছে সশস্ত্র ডাকাত দল। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়,f ঈদগাঁও ইউনিয়নের লালশরিয়া পাড়া এলাকার বাসিন্দা নুরুল ইসলামের পরিবার রমজানের চেহরি শেষ […]
উখিয়ার ইনানী মেরিন ড্রাইভে বিশেষ অভিযান ৩৫ লাখ টাকার ইয়াবা জব্দ

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনুমানিক ৩৫ লক্ষ টাকা মূল্যের ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (২ মার্চ ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে কোস্ট গার্ড স্টেশন ইনানীর আভিযানিক দল এ বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানকালে এক ব্যক্তির সন্দেহজনক গতিবিধি পরিলক্ষিত হলে তাকে থামার সংকেত […]
কক্সবাজারে ওসি ছমি উদ্দিনের নেতৃত্বে অভিযানে ২টি দেশীয় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিনের নেতৃত্বে অভিযানে দুইটি দেশীয় তৈরি এলজি (পিস্তল) ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। সোমবার (০২ মার্চ) বিকেলে চৌফলদণ্ডী ব্রিজ সংলগ্ন জেটিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।আটক ব্যক্তি হলেন মোহাম্মদ ওমর ফারুক (৩৬)। তিনি উখিয়ার বালুখালী ক্যাম্প-৮২ এর বাসিন্দা বলে […]
সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা

রবিবার (১ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দীপেন দেওয়ান-এর সঙ্গে সরকারি কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক নাজমা আশরাফী-র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-এর মন্ত্রী দীপেন দেওয়ান, এমপি উপস্থিত ছিলেন। এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা-র বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। সভায় সাম্প্রদায়িক […]
দুর্গাপুরে শুরু হচ্ছে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা-২০২৬

ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় শুরু হচ্ছে কুরআনের আলো হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা-২০২৬। তিনদিনব্যাপী এই আয়োজন শুরু হচ্ছে আগামী ৫ মার্চ। এটি চলবে ৭ মার্চ পর্যন্ত।বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপির দুর্গাপুর উপজেলা ও পৌর শাখা এই আয়োজন করছে। দুর্গাপুর পৌর শহরে জেলা […]
চেতনার অগ্নিশিখায় শুরু স্বাধীনতার মার্চ

শুরু হলো মহান স্বাধীনতার মাস। এই মাস মনে করিয়ে দেয় একটি জাতির অবিচল সংকল্প, আত্মমর্যাদা আর অস্তিত্ব রক্ষার সংগ্রামের কথা। অধিকারহীন, বঞ্চিত বাঙালি একসময় বুঝে গিয়েছিল স্বাধীনতা ছাড়া মুক্তি নেই। দীর্ঘ রাজনৈতিক প্রতারণা ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে ওঠে জনতার হৃদয়ে। ১৯৭০ সালের নির্বাচনে জনগণের নিরঙ্কুশ রায় পাওয়ার পরও ক্ষমতা হস্তান্তরে টালবাহানা পরিস্থিতিকে বিস্ফোরণমুখী করে […]
ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যু, ৪০ দিনের শোক ঘোষণা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দেশটির সংবাদমাধ্যম নিশ্চিত করেছে। রবিবার (১ মার্চ) ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এবং ফার্স নিউজ এজেন্সি এ তথ্য প্রকাশ করে। এর আগে খামেনির মৃত্যুর দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরবর্তী সময় দুটি মার্কিন সূত্র ও সংশ্লিষ্ট একটি […]
কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে ১৪ মামলার ৭ পলাতক আসামি গ্রেপ্তার

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৭ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মোট ১৪টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ পেয়ার-এর সার্বিক পরিকল্পনায় ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও […]
কলমাকান্দায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ৪৬ লাখ টাকা, ভারতীয় মাদক ও গরুসহ আটক ১৫

ভারতীয় গরু চোরাচালান,মাদক ও অবৈধ আর্থিক লেনদেনের বিরুদ্ধে নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৪৬ লাখ টাকা, ভারতীয় মাদক ও গরুসহ ১৫ জনকে আটক করা হয়েছে। এই অভিযানকে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলায় এক গণমাধ্যমকর্মী আহত হয়েছেন এবং ডিবি পুলিশের একটি দল অবরুদ্ধ হওয়ার ঘটনা ঘটে। […]