শালিক রেস্টুরেন্টের জিএম মুজিবুর রহমান স্বাধীনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন সাবেক ম্যানেজার আবদুল বাসেত মির্জা

শালিক রেস্টুরেন্টের জিএম মুজিবুর রহমান স্বাধীনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন সাবেক ম্যানেজার আবদুল বাসেত মির্জা

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:পর্যটন নগরীর অন্যতম জনপ্রিয় ভোজনালয় ‘শালিক রেস্টুরেন্ট’ ঘিরে দানা বাঁধছে নানা বিতর্ক ও গুঞ্জন। প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের একজন সাবেক ম্যানেজারের উত্থাপিত কিছু গুরুতর অভিযোগ এখন জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ৪০০ কর্মকর্তা-কর্মচারীর রুটি-রুজির আধার এই প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে এক ধরনের ধোঁয়াশা। অভিযোগের নেপথ্যে:বিগত ৪ বছর ধরে শালিক রেস্টুরেন্টে ম্যানেজারের দায়িত্ব পালন করা […]

কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজির সুযোগ নেই: সড়কমন্ত্রী

ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুবাহী যানবাহনে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, কোথাও চাঁদাবাজির তথ্য পাওয়া গেলে সঙ্গে সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। সোমবার (১১ মে) পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা […]

প্রতিটি কন্যাশিশুর স্বপ্নপূরণে পাশে থাকবে রাষ্ট্র : ডা. জুবাইদা রহমান

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, দেশের প্রতিটি কন্যাশিশুর নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তুলতে রাষ্ট্র সহায়ক ভূমিকা পালন করবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, মেয়েদের স্বপ্নপূরণে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করে তাদের এগিয়ে যাওয়ার শক্তি জোগানোই হবে রাষ্ট্রের দায়িত্ব। সোমবার (১১ মে) বাংলাদেশ পুলিশ নারী […]

এক বছরের জন্য স্বর্ণ কেনা কমাতে ভারতীয়দের প্রতি মোদির আহ্বান

ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের ওপর বাড়তি চাপ কমাতে দেশবাসীকে এক বছরের জন্য স্বর্ণ কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষ করে পশ্চিম এশিয়ার চলমান সংঘাত, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় এই আহ্বানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এপ্রিলের শেষ সপ্তাহে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৭৭৯ […]

সীমান্তে কাঁটাতার নির্মাণে বিএসএফকে জমি দেবে শুভেন্দু সরকার

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণের জন্য সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার। আগামী ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নতুন সরকার ‘ডাবল ইঞ্জিন’ মডেলে দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করবে। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা জোরদারে দ্রুত পদক্ষেপ […]

কাপাসিয়ায় নিহত একই পরিবারের ৫ সদস্যের দাফন সম্পন্ন

গাজীপুরের কাপাসিয়ায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের পাঁচ সদস্যকে গোপালগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। রোববার বেলা ১১টার দিকে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়। নিহতরা হলেন— শারমিন আক্তার (৩৫), তার তিন সন্তান মিম আক্তার (১৫), মারিয়া (১২), ফারিয়া (১) এবং শারমিনের ভাই রসুল হোসেন। তাদের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি উত্তর চরপাড়া গ্রামে। পারিবারিক […]

দুই হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর

রাজধানীর মিরপুর ও রমনা থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আসাদুজ্জামান নূরের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও ব্যারিস্টার রেহান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন […]

বিজয়ের শপথ মঞ্চে রাহুল গান্ধী, তামিলনাড়ুর রাজনীতিতে নতুন আলোচনা

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রোববার চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শপথের আগে বিজয় ও রাহুল গান্ধীকে একসঙ্গে দেখা যায়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে। শপথ গ্রহণ শেষে নবনিযুক্ত মুখ্যমন্ত্রী বিজয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী, রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার এবং তার সঙ্গে […]

‘গুপ্ত রাজনীতির অপচেষ্টা রুখে দেবে সাধারণ শিক্ষার্থীরা’ : রাকিব

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চালিয়ে অন্য ছাত্রসংগঠনগুলোর রাজনৈতিক অধিকার খর্বের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, এসব অপচেষ্টা গণতান্ত্রিকভাবেই মোকাবিলা করবে ছাত্রদল। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে রাকিবুল ইসলাম দাবি করেন, দীর্ঘ সময় ধরে দেশের বিভিন্ন ক্যাম্পাসে ‘মব’ […]

গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৩, ট্রাকে আগুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার ভোররাত থেকে সকাল পর্যন্ত এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিক্ষুব্ধ জনতা সন্দেহভাজনদের ব্যবহৃত একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ […]