ফুলপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে নব যোগদানকৃত ইউএনও’র পরিচিতিমূলক সভা

জনসেবায় একসঙ্গে কাজের প্রত্যয়ে, ময়মনসিংহের ফুলপুরে নব-যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ ইউসুফের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক আন্তরিক পরিচিতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বুধবার (৮ই জুলাই) বেলা সাড়ে ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. শফিকুল ইসলাম, ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) […]
নজিপুরে গ্রীল কেটে দুর্ধর্ষ চুরি, ব্যাংক কর্মকর্তার বাসা থেকে নগদ টাকা-স্বর্ণালঙ্কার লুট

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন মো. মোশাররফ হোসেন (সুপার ও কাজী) সাহেবের বাসায় গভীর রাতে গ্রীল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী এক ভাড়াটিয়া, যিনি একটি ব্যাংকের কর্মকর্তা, জানান, রাতে আনুমানিক ৩টার দিকে মোবাইল ফোনের অ্যালার্ম বন্ধ করে সেটি […]
শার্শায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), শার্শার যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য […]
প্রতিবন্ধী শফিকুলের নতুন স্বপ্নের সঙ্গী ত্রিশালের ইউএনও

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :ময়মনসিংহের ত্রিশালে প্রতিবন্ধী শফিকুল ইসলামের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (৫ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী তাঁর কার্যালয়ে প্রতিবন্ধীশফিকুল ও তাঁর পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানিয়ে খোঁজখবর নেন এবং বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের মধ্য ভাটিপাড়া গ্রামের বাসিন্দা শফিকুল […]
নান্দাইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক সভাকক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), নান্দাইলের যৌথ আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা […]
ফুলপুরে গৃহবধূ হত্যা মামলায় স্বামী-শ্বশুর গ্রেপ্তার, আদালতে প্রেরণ

ময়মনসিংহের ফুলপুরে গৃহবধূ সিম্পা (২২) হত্যা মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর তার স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে সোমবার (৬ জুলাই) তাদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গত ১০ মে ফুলপুর উপজেলার লাউয়ারী (কান্দাপাড়া) এলাকায় সিম্পাকে তার স্বামী মো. মফিজুল ইসলাম (২৭), শ্বশুর আব্দুল হাই (৫৫) এবং শাশুড়ি মোছা. ফজিলা খাতুন […]
ময়মনসিংহ সিটি করপোরেশনের বাজেট ঘোষণা

ময়মনসিংহ সিটি করপোরেশনের ২০২৬-২০২৭ অর্থ বছরে মোট ৮২২.৩০ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বাজেট ঘোষণা করা হয়। আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষণা করেন।সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রুকন। সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদের পরিচালনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে গণ মাধ্যম কর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের […]
অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি, প্রথম ধাপে হতে পারে ইউপি-পৌরসভা ভোট

আগামী অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। রাজধানীর নির্বাচন ভবনে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, সরকারের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় শুরু হলে এক থেকে দেড় মাসের […]
পুরো বাংলাদেশকে দ্রুত ডিজিটালাইজেশনের আওতায় আনতে হবে: অর্থমন্ত্রী

ঢাকা: কোনো সময় নষ্ট না করে পুরো বাংলাদেশকে দ্রুত ডিজিটালাইজেশনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করাই সরকারের অন্যতম অগ্রাধিকার। সোমবার (৬ জুলাই) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের আয়োজিত ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, শ্রমিক, দিনমজুর, কৃষকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে […]
বগুড়ায় মিল মালিককে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার ভাঙচুর করে লুট

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মোহাম্মদ আলী সরকার (৬৫) নামে এক মিল মালিককে হাত, পা ও মুখ বেঁধে মাথায় আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পর মিলের বৈদ্যুতিক ট্রান্সফরমার ভাঙচুর করে ভেতরের মূল্যবান মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। রোববার (৫ জুলাই) রাতে উপজেলার নবগঠিত বেতগাড়ী ইউনিয়নের ফেনীগ্রাম ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত […]