🏠︎ » সারাদেশ » ময়মনসিংহ » ফুলপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বর্ষাকালীন দুর্যোগ মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি সভা

ফুলপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বর্ষাকালীন দুর্যোগ মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি সভা


চলতি বর্ষা মৌসুমে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, বন্যা ও নদীভাঙন পরিস্থিতি মোকাবিলায় ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুর ১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বেগম শাহিন, উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি প্রশাসক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার, আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা, পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুত, ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতকরণ, বিভিন্ন দপ্তরের সমন্বিত কার্যক্রম পরিচালনা, মেডিকেল ও মোবাইল টিম গঠন, বিশুদ্ধ পানি সরবরাহের জন্য পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, সাপের কামড়ের প্রয়োজনীয় ওষুধ এবং গবাদিপশুর খাদ্য সংরক্ষণসহ সার্বিক প্রস্তুতির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।


সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ বলেন, সম্ভাব্য যেকোনো দুর্যোগ মোকাবিলায় উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জনগণের জানমাল রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তপু রায়হান রাব্বি
ফুলপুর ,ময়মনসিংহ প্রতিনিধি

আরও পড়ুন

সর্বশেষ