কাজ শেষে কর্মস্থলে ফেরা হলো না পুলিশের এসআইয়ের, সড়কে প্রাণ গেল

বগুড়ার শেরপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লেগে পুলিশের উপপরিদর্শক (এসআই) গোলাম রব্বানী (৩৬) নিহত হয়েছেন। শুক্রবার রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম রব্বানী রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় ফুলিয়া গ্রামের জালাল মিয়ার ছেলে। তিনি কাজের প্রয়োজনে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে গিয়েছিলেন। কাজ শেষে ঢাকায় নিজের কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন […]

মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) ভোরে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গুলির ঘটনার সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। ফলে এ ঘটনায় তার কোনো ক্ষতি হয়নি। তবে কে বা কারা এবং কী কারণে […]

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ, বন্ধ যান চলাচল

রাঙামাটিতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ডাকা আধাবেলা অবরোধ চলছে। শনিবার (২৪ অক্টোবর) ভোর থেকে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ পালন করছেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি সড়কের পাশের দোকানপাটও বন্ধ রয়েছে। তবে অবরোধের প্রভাব পড়েনি রাঙামাটি শহরে। শহরে যান চলাচল স্বাভাবিক রয়েছে। রাঙামাটি-চট্টগ্রাম সড়কেও যানবাহন চলাচল […]