বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিশেষ বুলেটিনে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে গতকাল মধ্যরাতে ভারতের […]
ফরিদপুরে অবৈধ ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতার ৬ মাসের কারাদণ্ড

ফরিদপুরে অনুমোদনহীনভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত বায়েজিদকে পরে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্লাবাড়ি […]
রাজধানীতে বাড়ল বাসভাড়া, কালশী-কাঁচপুর রুটে সর্বোচ্চ ৭৮ টাকা

জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে রাজধানীর নগর পরিবহনে বাসভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানো হয়েছে। নতুন ভাড়ার ভিত্তিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কালশী (মিরপুর-১২) থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত রুটের নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে। ২৮ দশমিক ৮ কিলোমিটারের এ রুটে সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭৮ টাকা। সর্বনিম্ন ভাড়া ১০ টাকা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক […]
জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের ৪ কোটি পরিবারকে এই কার্ডের আওতায় আনা হবে এবং কার্ড পেতে কাউকে ঘুষ দিতে হবে না। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত […]
নিজ অর্থায়নে বিএনপির ৪৭ নেতাকর্মীকে ওমরাহে পাঠালেন বাবর

নেত্রকোনা-৪ আসনের এমপি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিজস্ব অর্থায়নে বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৭ নেতা-কর্মী পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেন। ওমরাহ শেষে আগামী ৪ অক্টোবর তাদের দেশে ফেরার কথা […]
সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, এলজিইডির কার্যসহকারী সাময়িক বরখাস্ত

টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন একটি সেতুর স্ল্যাবে রডের পরিবর্তে বাঁশসহ স্পেসিফিকেশনবহির্ভূত নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক কার্যসহকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তা মো. হাসমত আলী বাসাইল উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের কার্যসহকারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস প্রকল্পের আওতায় উপজেলার মাইজখাড়া জিপিএস সড়কের ২ হাজার ৩০৫ […]
সমালোচনা করা যাবে, তবে অবমাননাকর ভাষা নয়: রিজভী

রাজনৈতিক প্রতিপক্ষের কঠোর সমালোচনা করা গেলেও ব্যক্তিগত অবমাননাকর ভাষা ব্যবহার করা উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি রাজনৈতিক বক্তব্যে শালীনতা ও মার্জিত ভাষা ব্যবহারের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে […]
বঙ্গভবনের সিংহ পুকুরে ৪০০ কেজি মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

বঙ্গভবনের সিংহ পুকুরে ৪০০ কেজি রুই জাতীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে মৎস্য অধিদপ্তর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক কর্মসূচিতে তিনি এসব মাছের পোনা অবমুক্ত করেন। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে মোট ৪০০ কেজি […]
আমরা সন্ত্রাসী নই, বরং সন্ত্রাসবাদের শিকার: ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের জবাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে দেওয়া ভাষণে তিনি দাবি করেন, ইরান কোনো সন্ত্রাসী রাষ্ট্র নয়; বরং দেশটি নিজেই সন্ত্রাসবাদের শিকার। এর আগে জাতিসংঘের মঞ্চে ট্রাম্প ইরানকে ‘সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক’ হিসেবে উল্লেখ করেন। এর প্রতিক্রিয়ায় পেজেশকিয়ান বলেন, পারস্পরিক সম্মান […]
জাতিসংঘ কি শুধু বড় হলঘর?

ট্রাম্পের বক্তব্য ঘিরে আন্তর্জাতিক আইন, ভেনেজুয়েলার তেল ও জাতিসংঘের ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন আন্তর্জাতিক ডেস্ক বিশ্বের সবচেয়ে বড় বহুপক্ষীয় কূটনৈতিক মঞ্চ জাতিসংঘ। যুদ্ধ বন্ধ করা, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো—প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটির অন্যতম ঘোষিত লক্ষ্য। কিন্তু ২২ সেপ্টেম্বর ২০২৬ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য […]