অফিসে নেই আবাসিক প্রকৌশলী, সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস

সরকারি নির্দেশনার তোয়াক্কা না করে সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত না থেকে নির্ধারিত সময়ের পরে অফিসে আসা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঈশ্বরগঞ্জ বিদ্যুৎ সরবরাহ আবাসিক প্রকৌশলীর দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের নিয়মে পরিণত হয়েছে। সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকার বাধ্যবাধকতা থাকলেও সকাল ১০টা পার হয়ে গেলেও দেখা মেলেনি সিংহভাগ কর্মকর্তা কর্মচারীদের। রবিবার (১২ জুলাই) সকালে ঈশ্বরগঞ্জ পিডিবি […]

চিকিৎসা, নেতৃত্ব ও আস্থার প্রতীক সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার

নেতৃত্ব কেবল একটি পদ বা পরিচয়ের বিষয় নয়; নেতৃত্ব হলো মানুষের বিশ্বাস অর্জন, দায়িত্ববোধের পরিচয় দেওয়া এবং নীরবে মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার এক অবিচল অঙ্গীকার। সেই অঙ্গীকারের প্রতিফলন দেখা যায় অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদারের দীর্ঘ কর্মজীবনে। দেশের একজন প্রথিতযশা নাক, কান ও গলা (ইএনটি) বিশেষজ্ঞ হিসেবে তিনি কয়েক দশক ধরে চিকিৎসাসেবার মাধ্যমে অসংখ্য […]

ফুলপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি মিরাশ গ্রেফতার

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ধীতপুর গ্রামে জমির আইল কাটাকে কেন্দ্র করে সংঘটিত বৃদ্ধ হত্যা মামলার প্রধান আসামি মিরাশ উদ্দিন (৫৫)কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের ধীতপুর গ্রামে শনিবার(১১ জুলাই) দুপুর জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে আইল কাটা নিয়ে মোঃ ইউসুফ আলী (৭০) এর সঙ্গে প্রতিবেশী মিরাশ উদ্দিন ও তার ছেলে সবুজ মিয়ার কথা-কাটাকাটি হয়। […]

মাদারীপু‌রে বিশ্ব জনসংখ্যা দিবসে পুরস্কার বিতরণ

‘তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয় সুন্দর আগামী গড়ি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে মাদারীপু‌র পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। র‌বিবার (১২ জুলাই) র‌বিবার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপ‌তিত্ব ক‌রেন জেলা প্রশাসক মিজ ম‌র্জিনা আক্তার। এসময় প্রধান অতিথি হিসে‌বে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আস‌নের সংসদ সদস‌্য জাহান্দার আলী জাহান, বি‌শেষ […]

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের চিকিৎসার সার্বিক খোঁজখবর নিলেন ডেপুটি স্পিকার

হাসপাতালে চিকিৎসাধীন সাবেক রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের শারীরিক অবস্থার খোঁজ নিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের চিকিৎসার সার্বিক খোঁজখবর নিতে শনিবার রাতে রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে উপস্হিত হন ডেপুটি স্পিকার। এসময় তিনি শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা […]

সেমিফাইনাল মানেই ফাইনাল! বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে ইতিহাস ধরে রাখার চ্যালেঞ্জ

বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার একটি অনন্য রেকর্ড আবারও আলোচনায় এসেছে। ইতিহাস বলছে, আলবিসেলেস্তেরা যতবার ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে, ততবারই ফাইনালে জায়গা করে নিয়েছে। অর্থাৎ, বিশ্বকাপের সেমিফাইনাল থেকে আর্জেন্টিনা এখনো কখনো বিদায় নেয়নি। বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় আসরে সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এবার তাদের প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড। ফলে ঐতিহাসিক সেই রেকর্ড ধরে […]