গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকারমন্ত্রী

গ্রামীণ জনপদের টেকসই উন্নয়ন এবং প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৬ জুলাই) সকালে আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস ও সিরডাপের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের […]
ইকরার আত্মহত্যা: জামিন পেলেন না অভিনেতা জাহের আলভী

স্ত্রী ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া, যিনি জাহের আলভী নামে পরিচিত, তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৬ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ শাহজাহান কবির শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ। আদালতে জাহের আলভীর পক্ষে আইনজীবী শেখ রোবায়েত […]
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, সাক্ষাৎকালে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের পাঠানো একটি চিঠি প্রধানমন্ত্রী তারেক […]
মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুইজনের কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।রোববার (৫ জুলাই) বিকেলে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার শকুনি এলাকার সোহরাব চৌকিদারের ছেলে হাবিবুল্লাহ এবং একই এলাকার চুন্নু হাওলাদারের ছেলে […]
বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৫০ বাংলাদেশি নারী-পুরুষ

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন বাংলাদেশি ৫০ নারী ও পুরুষ। রবিবার (৫ জুলাই) রাত সাড়ে নয়টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেন। এ সময় দুই দেশের পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী ও মানবাধিকার সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফেরত আসাদের মধ্যে ৪৪ জন […]