🏠︎ » সারাদেশ » ময়মনসিংহ » পরিষদের বরাদ্দের টাকা চেয়ারম্যানের একাউন্টে, ১২ ইউপি সদস্যের অনাস্থা

পরিষদের বরাদ্দের টাকা চেয়ারম্যানের একাউন্টে, ১২ ইউপি সদস্যের অনাস্থা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন সহায়তা তহবিলের অর্থ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব দিয়েছেন পরিষদের ১২ জন নির্বাচিত সদস্য।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে এ অনাস্থা প্রস্তাব গৃহীত হয়। রেজুলেশনে অভিযোগ করা হয়, ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন সহায়তা তহবিলের প্রায় ৮ লাখ ৯৬ হাজার ৬০০ টাকা সরকারি বিধি অনুযায়ী ইউনিয়ন পরিষদের নির্ধারিত হিসাবে জমা না রেখে চেয়ারম্যান ব্যক্তিগত ব্যাংক হিসাবে রেখেছেন।

পরে সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন দিয়ে অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। আবেদনের সঙ্গে অনাস্থা প্রস্তাবের রেজুলেশন ও সদস্যদের স্বাক্ষরসংবলিত উপস্থিতির তালিকাও সংযুক্ত করা হয়েছে।

অভিযোগের বিষয়ে মাইজবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম বাবুল বলেন, “ভুলবশত টাকাটা আমার একাউন্টে চলে আসছে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি পর্যালোচনা করে তদন্ত সাপেক্ষে আইননুসারে ব্যবস্থা নেয়া হবে

আব্দুল মালেক
ঈশ্বরগঞ্জ,ময়মনসিংহ

আরও পড়ুন

সর্বশেষ