বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের বর্ধিত কমিটিতে গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের কৃতি সন্তান মো: আলমগীর কবির ভূঁইয়া। তিনি কমিটিতে ‘যুগ্ম সাধারণ সম্পাদক’ হিসেবে দায়িত্ব পেয়েছেন।
গত ৭ জুলাই ২০২৬ তারিখে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বর্ধিত কমিটি প্রকাশ করা হয়।
তরুণ এই ছাত্রনেতার এই অর্জনে উচ্ছ্বসিত তার নিজ এলাকা ঈশ্বরগঞ্জের রাজনৈতিক অঙ্গন ও তার শুভানুধ্যায়ীরা। দলীয় দায়িত্ব পালনের মাধ্যমে তিনি ছাত্রদলকে আরও গতিশীল ও শক্তিশালী করতে বিশেষ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।
এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। এক প্রতিক্রিয়ায় আলমগীর কবির ভূঁইয়া বলেন, “দল আমাকে যে গুরুদায়িত্ব অর্পণ করেছে, আমি সততা ও নিষ্ঠার সঙ্গে তা পালনের সর্বোচ্চ চেষ্টা করব। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে রাজপথে সক্রিয় থাকব।”
আব্দুল মালেক
ঈশ্বরগঞ্জ,ময়মনসিংহ